×

আন্তর্জাতিক

কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ব্রিটেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১১:২৬ পিএম

কুয়েতে ‘র‍্যাপিড সেন্ট্রি’ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে ব্রিটেন

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে উপসাগরীয় দেশগুলোতে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান অস্থিতিশীলতা ও নিরাপত্তার কথা বিবেচনা করে এবার কুয়েতে অত্যাধুনিক ‘র‍্যাপিড সেন্ট্রি’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের ঘোষণা দিয়েছে ব্রিটেন। 

মূলত ইরানের সম্ভাব্য আকাশপথের হামলা থেকে কুয়েতের কৌশলগত স্থাপনাগুলোকে সুরক্ষিত রাখতেই লন্ডনের এই জরুরি সামরিক পদক্ষেপ।

শুক্রবার (৩ এপ্রিল) মিনা আল-আহমাদি তেল শোধনাগার বন্দরে হামলার পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং কুয়েতের আমির শেখ মিশাল আল-আহমাদ আল সাবাহর মধ্যে একটি ফোনালাপের পরিপ্রেক্ষিতে র‍্যাপিড সেন্ট্রি সিস্টেম মোতায়েনের ঘোষণাটি আসে।

কুয়েতের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানিয়েছে, ‘প্রধানমন্ত্রী কুয়েতের একটি তেল শোধনাগারে গত রাতে চালানো বেপরোয়া ড্রোন হামলার নিন্দা জানিয়ে তাঁর বক্তব্য শুরু করেন।’

তিনি পুনর্ব্যক্ত করেছেন, ‘যুক্তরাজ্য কুয়েত এবং উপসাগরীয় অঞ্চলের আমাদের সকল মিত্রদের পাশে আছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’

‘আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই?’

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

রাজধানী থেকে নিখোঁজ শিশু ইব্রাহিম, সন্ধান চেয়েছে পরিবার

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ

বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

মুজিবুর রহমান বাজেট আসে যায়, কোনো পরিবর্তন নাই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App