×

আন্তর্জাতিক

ইউরোপ যাওয়ার স্বপ্ন মাঝপথেই শেষ, নৌকাডুবিতে নিখোঁজ ৭০

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ এএম

ইউরোপ যাওয়ার স্বপ্ন মাঝপথেই শেষ, নৌকাডুবিতে নিখোঁজ ৭০

ছবি: সংগৃহীথ

ইউরোপ যাওয়ার স্বপ্নে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির শিকার হয়ে অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বার্তায় এ তথ্য  জানিয়েছে ইতালীয় এনজিও সংস্থা মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান (এমএসএইচ)।

পোস্ট বলা হয়েছে, ‘গতকাল (শনিবার) বিকেলে লিবিয়ার উপকূলীয় শহর তাজাউরা থেকে ১০৫ জন যাত্রী নিয়ে ইতালির উদ্দেশ্যে রওনা হওয়া একটি কাঠের নৌকা ভূমধ্যসাগরের এসএআর (সার্চ অ্যান্ড রেস্কিউ) জোনে ডুবে গেছে। লিবীয় নিয়ন্ত্রণাধীন এই এলাকায় নৌকাটি যখন দুর্ঘটনার কবলে পড়ে, তখন সেটি তেলের খনি 'বৌরি অয়েল ফিল্ড' থেকে প্রায় ১৪ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে অবস্থান করছিল। উল্লেখ্য, লিবীয় উপকূল থেকে এই অয়েলফিল্ডের দূরত্ব ১২২ কিলোমিটার।’

নৌকাটিতে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সের পুরুষ যাত্রী ছিলেন। উদ্ধারকারী সংস্থা 'মেডিটেরেনিয়া সেভিং হিউম্যান' জানিয়েছে, ‘এ পর্যন্ত ৩৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে এবং ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের এবং মরদেহ দুটি ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ল্যাম্পেদুসায় নিয়ে যাওয়া হয়েছে। তবে নিখোঁজ বাকি যাত্রীদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।’

নিখোঁজ অভিবাসনপ্রত্যাশীদের উদ্দেশে শোক জানানোর পাশাপশি ইউরোপীয় দেশগুলোকে নিরাপদ অভিবাসননীতি গ্রহণের আহ্বান জানিয়েছে এসএসএইচ।

এদিকে জীবিত যাত্রীদের বরাত দিয়ে ল্যাম্পেদুসাভিত্তিক বার্তাসংস্থা আনসা নিউজ জানিয়েছে, ‘নৌযানটিতে মোট ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন এবং কোস্ট গার্ডের পেট্রোলিং নৌযান আসার আগ পর্যন্ত ৮০ জন সাগরে ডুবে গেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App