×

আন্তর্জাতিক

গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পিএম

গাজায় দুই ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরায়েল

ছবি: সংগৃহীত

গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামের কাছে দুই ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

সোমবার (৬ এপ্রিল) ওয়াফা সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।

ওয়াফা সংবাদ সংস্থার তথ্যমতে, রোববার রাতে গাজা শহরের ইয়ারমুক স্টেডিয়ামের কাছে একদল বেসামরিক নাগরিকের ওপর ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি নিহত ও আরো কয়েকজন আহত হয়েছেন।

খান ইউনিস শহরের দক্ষিণে লেমন ট্রি এলাকার কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরো একজন ফিলিস্তিনি, একজন বিশেষ চাহিদাসম্পন্ন যুবক, নিহত হয়েছেন। তার মরদেহ নাসের মেডিকেল কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

সর্বশেষ এই হত্যাকাণ্ড এমন এক সময়ে ঘটল যখন গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ‘গত বছরের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতির পর থেকে যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭১৬ জনে দাঁড়িয়েছে। সামগ্রিকভাবে, ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজার ওপর ইসরায়েলের গণহত্যা যুদ্ধে অন্তত ৭২,২৯২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App