×

আন্তর্জাতিক

ইরানের সাবেক উপরাষ্ট্রপতির পরিবারের ভিসা বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ১০:২৪ পিএম

ইরানের সাবেক উপরাষ্ট্রপতির পরিবারের ভিসা বাতিল

ছবি: সংগৃহীত

ইরানের সাবেক উপরাষ্ট্রপতির আত্মীয়দের ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

রুবিও বলেন, ‘তিনি ইরানের সাবেক নারী ও পরিবার বিষয়ক উপরাষ্ট্রপতি মাসুমেহ এবতেকারের আত্মীয় বেশ কয়েকজনের বসবাসের অনুমতি বাতিল করেছেন।’

পোস্টে তিনি ঘোষণা দিয়ে বলেন, ‘তিনি এবতেকারের ছেলে ঈসা হাশেমি এবং তার স্ত্রী ও ছেলের ভিসা বাতিল করেছেন।’

তিনি বলেন, ‘আমাদের দেশে বসবাসের এই অসাধারণ সুযোগ থেকে তাদের লাভবান হতে দেওয়া কখনোই উচিত ছিল না।’

তিনি আরো বলেন, ‘নির্বাসনের অপেক্ষায় থাকা এই ব্যক্তিরা বর্তমানে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইসিই) হেফাজতে রয়েছেন।’

চলতি মাসের শুরুতে প্রয়াত ইরানি মেজর-জেনারেল কাসেম সোলেইমানির আত্মীয় বলে দাবি করে রুবিও বেশ কয়েকজন ইরানি নারীর বসবাসের অনুমতি বাতিল করার পর এই পদক্ষেপটি নেওয়া হলো ।

ইরানি গণমাধ্যম সোলেইমানির কন্যা জেইনাব সোলেইমানির বরাত দিয়ে জানিয়েছে, ‘তিনি গ্রেপ্তার হওয়া দুই নারীর সঙ্গে প্রয়াত কুদস ফোর্স নেতার কোনো ধরনের সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App