×

আন্তর্জাতিক

মোসাদের নতুন প্রধান নিয়োগ দিলেন নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১০ এএম

মোসাদের নতুন প্রধান নিয়োগ দিলেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে নতুন মোসাদ প্রধান রোমান গফম্যান। ছবি : সংগৃহীত

মোসাদের নতুন প্রধানের নাম ঘোষণা করল ইসরায়েল। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার অত্যন্ত বিশ্বস্ত এবং সামরিক সচিব মেজর জেনারেল রোমান গফম্যানকে এই পদে মনোনীত করেছেন। সুপ্রিম কোর্টের সাবেক প্রেসিডেন্ট আশের গ্রুনিসের নেতৃত্বাধীন উচ্চপদস্থ নিয়োগ সংক্রান্ত উপদেষ্টা কমিটি গফম্যানের প্রার্থিতা যাচাই শেষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

ইয়েদিওথ আহরোনোথ পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, কমিটির সবুজ সংকেত পাওয়ার পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিয়োগপত্রে স্বাক্ষর করেছেন। গফম্যান আগামী ২ জুন থেকে পাঁচ বছরের মেয়াদের জন্য তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

বেলারুশে জন্ম নেয়া গফম্যান ১৯৯০ সালে তার বাবা-মায়ের সঙ্গে অভিবাসী হিসেবে ইসরায়েলে আসেন। শৈশবে তিনি অধিকৃত পশ্চিম তীরের ‘এলি ইয়েশিভা’-তে পড়াশোনা করেছেন, যা কট্টরপন্থী ইহুদিবাদী আদর্শের জন্য সুপরিচিত। ১৯৯৫ সালে সেনাবাহিনীতে যোগ দেয়ার সময় চোখের সমস্যার কারণে বিশেষ বাহিনীতে সুযোগ না পেয়ে কিছুটা হতাশ হয়েই ১৮৮তম আর্মার্ড ব্রিগেডে যোগ দিয়েছিলেন তিনি। তবে সেই হোঁচটই পরে তার বর্ণাঢ্য সামরিক ক্যারিয়ারের শক্ত ভিত্তি হিসেবে কাজ করে।

মেজর জেনারেল গফম্যানের রয়েছে দীর্ঘ ও বৈচিত্র্যময় সামরিক অভিজ্ঞতা। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) ৭ম আর্মার্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নের কমান্ডার এবং ৩৬তম ডিভিশনের অপারেশন অফিসার হিসেবে কাজ করেছেন।

এছাড়াও এতজিয়ন ব্রিগেড, ৭ম আর্মড ব্রিগেড এবং ২১০তম ডিভিশনের প্রধান হিসেবেও তিনি সফলভাবে দায়িত্ব পালন করেছেন। মোসাদ প্রধান হওয়ার আগে তিনি ন্যাশনাল গ্রাউন্ড ট্রেনিং সেন্টারের কমান্ডার এবং কোঅর্ডিনেটর অফ গভর্নমেন্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটোরিজ-এর চিফ অফ স্টাফের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App