×

আন্তর্জাতিক

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

কানাডার এমপি নির্বাচিত বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

কানাডায় এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। ছবি- সংগৃহীত

কানাডার সংসদীয় রাজনীতিতে এক নতুন ইতিহাস সৃষ্টি করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম। দেশটির ফেডারেল উপনির্বাচনে প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। সোমবার (১৪ এপ্রিল) টরন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসনে অনুষ্ঠিত এই উপনির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

ডলি বেগমের এই জয় কেবল তার ব্যক্তিগত সাফল্যই নয়, বরং এটি কানাডার হাউজ অব কমন্সে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টির একক সংখ্যাগরিষ্ঠতাও নিশ্চিত করেছে। টরন্টোর দুটি গুরুত্বপূর্ণ আসনে জয়ের ফলে বর্তমানে লিবারেলদের মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ১৭৪-এ। এর ফলে ২০২৯ সালের পরবর্তী সাধারণ নির্বাচন পর্যন্ত স্থিতিশীলভাবে সরকার পরিচালনা এবং নীতিনির্ধারণী বিলগুলো পাসের ক্ষেত্রে বড় বাধা দূর হলো কার্নি প্রশাসনের।

কানাডার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী, বিজয়ী ঘোষিত হওয়ার পর ডলি বেগম তার নির্বাচনী এলাকার বাসিন্দাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন বক্তব্যে তিনি তার প্রয়াত স্বামী রিজুয়ানকেও স্মরণ করেন। তিনি বলেন, 'আমি আপনাদের প্রত্যেকের জন্য এবং আমরা আজ একসাথে যা অর্জন করেছি, তার জন্য অত্যন্ত গর্বিত। এই জয় আমাদের সবার।'

এদিকে নবনির্বাচিত এমপিদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতিতে প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, ভোটাররা লিবারেল সরকারের পরিকল্পনার ওপর আস্থা রেখেছেন। জনগণের এই আস্থার মর্যাদা রক্ষায় তার সরকার নিরলসভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, উপনির্বাচনের আগে লিবারেলদের হাতে ১৭১টি আসন ছিল। ডলি বেগমের জয়সহ ১৭৪টি আসন পূর্ণ হওয়ায় দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে লিবারেলরা এখন শক্তিশালী অবস্থানে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ডা. শফিকুর রহমান জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, দক্ষতা ও আমানতদারিতার পরিচয় দিতে হবে

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

ভাইরাল ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল, এবার কী করবে জামায়াত?

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

হাসনাত আব্দুল্লাহ নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App