×

আন্তর্জাতিক

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে ১৫৪ জনের প্রাণহানী

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পিএম

থাইল্যান্ডে নববর্ষের উৎসবে ১৫৪ জনের প্রাণহানী

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডে নববর্ষের উৎসবের প্রথম চার দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫৪ জন। একইসঙ্গে এ সময় সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে দেশটির রাজধানী ব্যাংককেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সংবাদমাধ্যম ব্যাংকক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত চার দিনে দেশটিতে ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যা গত বছর একই সময়ের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম।

জানা যায়, এরইমধ্যে সোমবার ২৩৭টি দুর্ঘটনা ঘটেছে। এতে ৫১ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, গত ১০ এপ্রিল থেকে থাইল্যান্ডে নববর্ষের উৎসব শুরু হয়েছে। যা আগামী ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময়টায় সাধারণত মানুষ যাতায়াত বাড়িয়ে দেন। ফলে সড়ক দুর্ঘটনাও বেড়ে যায়। সাতদিনের এই উৎসবকে ‘বিপজ্জনক সাতদিন’ হিসেবেও অভিহিত করা হয়ে থাকে দেশটিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App