×

আন্তর্জাতিক

ইউরেনিয়াম নিয়ে মার্কিন বক্তব্য মিথ্যা: ইরান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১০:২৬ এএম

ইউরেনিয়াম নিয়ে মার্কিন বক্তব্য মিথ্যা: ইরান

ছবি: সংগৃহীত

ইউরেনিয়াম মজুত এবং তা হস্তান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে ইরান।

তেহরান দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর গ্রহণ করবে না এবং এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টিও অস্বীকার করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই।

শনিবার (১৮ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ইব্রাহিম রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিপরীত দাবি সত্ত্বেও তেহরান দেশ থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তর গ্রহণ করবে না এবং এ ধরনের কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’

তিনি বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শূন্যে নামিয়ে আনা বা তার শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বন্ধ করার সঙ্গে সম্পর্কিত যেকোনো কিছুকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে তেহরান, কারণ তারা এটিকে একটি কৌশলগত রেড লাইন বা অলঙ্ঘনীয় সীমা হিসেবে বিবেচনা করে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন যে, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর করবে।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া একটি পোস্টে ট্রাম্প লিখেছেন, “যুক্তরাষ্ট্র সমস্ত পারমাণবিক ‘ধুলো’ পাবে”।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইও ট্রাম্পের দাবিগুলো নাকচ করে দিয়েছেন।

ইসমাইল বাঘাই তাসনিম সংবাদ সংস্থাকে বলেছেন, ‘সমৃদ্ধ ইউরেনিয়াম আমাদের কাছে ইরানের মাটির মতোই পবিত্র এবং কোনো অবস্থাতেই তা কোথাও স্থানান্তর করা হবে না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

৪৮ হাজার টাকা পর্যন্ত কমলো হার্টের রিংয়ের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App