×

আন্তর্জাতিক

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবে ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ এমপির স্বাক্ষর

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ পিএম

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবে ব্রিটিশ পার্লামেন্টের ৭৫ এমপির স্বাক্ষর

ছবি- সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ভূমি সংযুক্তির (অ্যানেক্সেশন) ইসরায়েলি পরিকল্পনার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন যুক্তরাজ্যের ৭৫ জন সংসদ সদস্য। ইসরায়েলের এই পদক্ষেপ ঠেকাতে ব্রিটিশ সরকারের প্রতি কঠোর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ক্ষমতাসীন লেবার পার্টির এমপি রিচার্ড বার্গন ব্রিটিশ পার্লামেন্টে এ সংক্রান্ত একটি জরুরি প্রস্তাব উত্থাপন করেন। প্রস্তাবে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল দখলকৃত ফিলিস্তিনি ভূমিকে ‘রাষ্ট্রীয় জমি’ হিসেবে নিবন্ধন করে তা আনুষ্ঠানিকভাবে দখলে নেওয়ার পাঁয়তারা করছে। আইনপ্রণেতারা মনে করেন, এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং দখলকৃত এলাকায় নিয়ন্ত্রণ বাড়ানোর একটি পরিকল্পিত অপচেষ্টা।

প্রস্তাবটিতে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২০২৪ সালের জুলাই মাসের সেই ঐতিহাসিক পরামর্শমূলক মতামতের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যেখানে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে তা দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়েছিল।

ব্রিটিশ এমপিরা দাবি তুলেছেন যে, যুক্তরাজ্য সরকারের উচিত আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে অবিলম্বে কঠোর নীতি গ্রহণ করা। বিশেষ করে ইসরায়েলি দখলদারিত্বকে টিকিয়ে রাখতে সাহায্য করতে পারে এমন সব ধরনের সহায়তা ও সহযোগিতা বন্ধ করার কথা বলা হয়েছে। এছাড়া দখলকৃত এলাকায় গড়ে ওঠা অবৈধ বসতিগুলোর সঙ্গে যুক্ত সব ধরনের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপের আহ্বান জানানো হয়েছে, কারণ এই বাণিজ্য ইসরায়েলের দখলদারিত্বকে আর্থিকভাবে শক্তিশালী করছে।

নিষেধাজ্ঞার বিষয়ে সংসদ সদস্যরা বেশ কিছু সুনির্দিষ্ট পদক্ষেপের প্রস্তাব দিয়েছেন। এর মধ্যে রয়েছে দখলকৃত জমিতে উৎপাদিত পণ্য ও সেবার ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ এবং দখলদারিত্বের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের মতো লক্ষ্যভিত্তিক পদক্ষেপ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App