×

আন্তর্জাতিক

হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:০৪ এএম

হরমুজে ভারতীয় জাহাজে গুলি, ইরানের রাষ্ট্রদূতকে তলব

ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সরকার এবং দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে।

শনিবার (১৮ এপ্রিল) হরমুজ প্রণালি অতিক্রম করার সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি চালানো হয় বলে জানা গেছে। ঘটনার পরপরই নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে তেহরানের কাছে ব্যাখ্যা দাবি করে।

এর আগে একই দিনে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ কথোপকথনের তথ্য প্রকাশ করেন। এরপর ভারত সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠায় এবং গভীর উদ্বেগ ও কড়া প্রতিবাদ জানায়।

ভারত জানিয়েছে, দেশটির উদ্দেশ্যে আসা এবং ভারত থেকে ছেড়ে যাওয়া সব বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক জলসীমায় সাধারণ বাণিজ্যিক জাহাজের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও স্পষ্ট বার্তা দিয়েছে দিল্লি।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত দ্রুত ও সুষ্ঠু ব্যাখ্যা চেয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় জাহাজে হামলার এ ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

অন্যদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ রাখা হচ্ছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করেনি।

আইআরজিসি আরো হুঁশিয়ারি দিয়েছে, এই প্রণালির দিকে এগিয়ে আসা যেকোনো নৌযানকে শত্রুপক্ষের সহযোগী হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকদের ধারণা, ইরানের এই কঠোর অবস্থানের কারণেই ভারতীয় জাহাজ দুটি হামলার মুখে পড়ে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। ওই চুক্তির পর সাময়িকভাবে হরমুজ প্রণালি চলাচলের জন্য খুলে দেওয়া হয় এবং অন্তত এক ডজনের বেশি জাহাজ নিরাপদে এলাকা অতিক্রম করে।

তবে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ আবারও অচল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ভারত আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ রেখে পরবর্তী পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

সূত্র: আল জাজিরা

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মাদক সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল নেতাকে পদ থেকে অব্যাহতি

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

মেলান্দহে ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা কারাগারে

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সিলেটে নির্মাণাধীন ভবনে নাইট গার্ডের মরদেহ, জিজ্ঞাসাবাদে আটক ১৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App