×

আন্তর্জাতিক

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ এএম

লিবিয়া উপকূলে বাংলাদেশিসহ ১৭ অভিবাসীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

লিবিয়ার পশ্চিম উপকূলে বাংলাদেশিসহ অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের সবাই অভিবাসনপ্রত্যাশী বলে ধারণা করা হচ্ছে।

এর মধ্যে এক বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে বলে শনিবার জানিয়েছে ত্রিপোলি-ভিত্তিক চিকিৎসকদের একটি দল।  খবর রয়টার্সের।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে ১১৭ কিলোমিটার পশ্চিমে জুওয়ারা উপকূল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়।

সেন্টার জানিয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে ১৪ জনের মরদেহ যথাযথ নিয়ম মেনে দাফন করা হয়েছে আর একজন বাংলাদেশি নাগরিকের মরদেহ শনাক্তের পর ত্রিপোলিতে থাকা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বাকি দুই মৃতদেহের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা ছবিতে দেখা গেছে, চিকিৎসাকর্মীরা মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সে তুলছেন।

২০১১ সালে নেটো-সমর্থিত বিদ্রোহে তৎকালীন একনায়ক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া অভিবাসন প্রত্যাশীদের ইউরোপে যাওয়ার প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।

যুদ্ধবিগ্রহ ও দারিদ্র্য থেকে বাঁচতে আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের মানুষ লিবিয়া হয়ে বিপজ্জনক মরুভূমি এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধিতে বিরক্ত প্রধানমন্ত্রী

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

কিউবায় ‘১৫০ বছরের মধ্যে’ সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

টিআইবি মূল বিষয় পাশ কাটাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর ‘পেপার কাটিং’ বক্তব্য

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন চেষ্টার নিন্দা জামায়াতের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App