×

আন্তর্জাতিক

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪০ এএম

কাল থেকে খুলছে দুবাইয়ের জনপ্রিয় ‘গ্লোবাল ভিলেজ’

ছবি: সংগৃহীত

দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারো চালু হচ্ছে দুবাইয়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র ‘গ্লোবাল ভিলেজ’। সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টা থেকে দর্শনার্থীদের জন্য এটি পুনরায় উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গ্লোবাল ভিলেজ খুলে দেওয়ার খবরে সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা ও পর্যটকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন থেকে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত পার্কটি দর্শনার্থীদের জন্য খোলা থাকবে। দর্শনার্থীরা অনলাইনে, মোবাইল অ্যাপের মাধ্যমে অথবা সরাসরি গেট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন। টিকিটের দাম শুরু হচ্ছে ২৫ দিরহাম থেকে।

তবে এবারের মৌসুম ১০ মে শেষ হওয়ার কথা থাকলেও সময়সীমা বাড়ানো হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

আঞ্চলিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তাজনিত কারণে গ্লোবাল ভিলেজসহ দুবাইয়ের বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সাম্প্রতিক যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও এসব কেন্দ্র খুলে দেওয়া হচ্ছে।

গ্লোবাল ভিলেজ ছাড়াও আইন দুবাই ও দুবাই পার্কস অ্যান্ড রিসোর্টস-ও একই কারণে সাময়িকভাবে বন্ধ ছিল।

এবারের ৩০তম আসরে গ্লোবাল ভিলেজে থাকছে ব্যাপক আয়োজন। এখানে ৯০টিরও বেশি দেশের সংস্কৃতি উপস্থাপন করতে ৩০টি প্যাভিলিয়ন সাজানো হয়েছে। পাশাপাশি রয়েছে ৩,৫০০টিরও বেশি দোকান এবং ২৫০টির বেশি খাবারের আউটলেট।

চলতি মৌসুমে জানুয়ারিতে এখানে বিশাল ড্রোন শো ও আতশবাজির মাধ্যমে নতুন বছর উদযাপন করা হয়েছিল, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

জিন্নাহর ছবি ভাঙচুরে তৈয়বের সঙ্গে ছিলো ছাত্রলীগের নেতা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

কুমিল্লায় জমি নিয়ে বিরোধে ফুপু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

১১তলা থেকে পড়ে গুরুতর আহত সেই শিক্ষার্থী অমিতের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App