×

আন্তর্জাতিক

আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পিএম

আরাগচির পাকিস্তান সফরের কারণ জানালেন ইরানের নিরাপত্তাপ্রধান

ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি। ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির পাকিস্তান সফরের সঙ্গে দেশটির পরমাণু প্রকল্প নিয়ে সংলাপের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি।

শনিবার (২৫ এপ্রিল) রজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে ইব্রাহিম আজিজি বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পরমাণু প্রকল্প ইস্যুতে সংলাপের জন্য পাকিস্তানে যাননি। তার এই সফরে পরমাণু প্রকল্প সম্পর্কিত সংলাপের কোনো অ্যাসাইনমেন্ট নেই। তিনি সরকারি সফরে পাকিস্তানে গিয়েছেন এবং তার এ সফরের প্রধান উদ্দেশ্য পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে আলোচনা করা এবং দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় করা।

শুক্রবার রাতে একটি ছোটো প্রতিনিধি দলকে নিয়ে পাকিস্তানে গিয়েছেন সৈয়দ আরাগচি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনা ও প্রতিরক্ষা বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে বলা হয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদের আগমণ উপলক্ষে নিশ্ছিদ্র করা হয়েছে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা।

এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে চলে যান, সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেন তিনি।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ বেঁধে যাওয়ার ৪০ দিন পর, ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারপর গত ১১ এপ্রিল  এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেছিলেন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিরা।

সূত্র: বিবিসি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App