×

আন্তর্জাতিক

হরমুজে এবার জাহাজ পাঠাচ্ছে জার্মানি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৬ পিএম

হরমুজে এবার জাহাজ পাঠাচ্ছে জার্মানি

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের একটি স্থায়ী অবসান ও শান্তিচুক্তি হলে হরমুজ প্রণালিতে অভিযানের অংশ হিসেবে ভূমধ্যসাগরে একটি মাইনসুইপার (মাইন অপসারণকারী জাহাজ) পাঠাবে জার্মানি।

আলজাজিরা বলছে, ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, নৌবাহিনীর মাইনসুইপিং জাহাজ ‘ফুলদা’ আগামী কয়েক দিনের মধ্যে মোতায়েন করা হবে।

তিনি বলেন, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় নিয়োজিত একটি আন্তর্জাতিক জোটে উল্লেখযোগ্য এবং দৃশ্যমান অবদান রাখাই এর লক্ষ্য। জাহাজটিতে প্রায় ৪৫ জন ক্রু থাকবে।

তবে হরমুজ প্রণালিতে জাহাজটির প্রকৃত মোতায়েন তখনই ঘটবে যখন শত্রুতার একটি ‘স্থায়ী সমাধান’ হবে এবং জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়া যাবে।

এর আগে তুরস্কও ঘোষণা করেছিল, যুদ্ধ শেষ হলে তারা এই প্রণালিতে মাইন অপসারণ অভিযানে যোগ দিতে ইচ্ছুক।

এদিকে, আঞ্চলিক পরিস্থিতি, পারস্পরিক সহযোগিতা নিয়ে ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন পাকিস্তানের চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) ফিল্ড মার্শাল আসিম মুনির এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App