×

আন্তর্জাতিক

ফক্স নিউজের প্রতিবেদন

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩১ পিএম

উইটকফ-কুশনারের ইসলামাবাদ সফর বাতিল করলেন ট্রাম্প

ফাইল ছবি

ফক্স নিউজকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তার দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আর আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন না।

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে উদ্ধৃত করেছে, “সব তাস আমাদের হাতেই। তারা যখন ইচ্ছে আমাদের ফোন করতে পারে, কিন্তু শুধু বসে বসে অযথা কথা বলার জন্য আর ১৮ ঘণ্টার ফ্লাইট নিতে হবে না।”

ফক্স নিউজের হোয়াইট হাউস প্রতিনিধিকে ট্রাম্প বলেছেন, “আমি আমার লোকজনকে বলেছি— অল্প আগে ওরা রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন আমি বলেছি ‘না', সেখানে যাওয়ার জন্য তোমরা ১৮ ঘণ্টার ফ্লাইট নিচ্ছ না।"

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর আগেই ইসলামাবাদ সফর শেষ করে দেশ ত্যাগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। 

শনিবার (২৫ এপ্রিল) দিনভর উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি ইরানের উদ্দেশে রওনা হন।

সফরকালে তিনি শাহবাজ শরিফ, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল অসীম মুনিরসহ পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ আলোচনাকে উষ্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করেন।

তিনি জানান, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, দুই নেতার বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয় এবং এতে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য সংলাপ ও কূটনীতির গুরুত্বের ওপর জোর দেওয়া হয়।

এর আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ইসলামাবাদে একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাজধানী ত্যাগ করছেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

টানা পাঁচদিন ছুটি অক্টোবরে, মিলবে যেভাবে

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

যে কারণে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

কাল যেসব এলাকায় গ্যাস থাকবে না

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

ডিএমপির চার সহকারী পুলিশ কমিশনারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App