×

আন্তর্জাতিক

ট্রাম্পের নৈশভোজে গোলাগুলি, হামলাকারী আটক

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ এএম

ট্রাম্পের নৈশভোজে গোলাগুলি, হামলাকারী আটক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজ চলাকালীন ভয়াবহ এক গোলাগুলির ঘটনা ঘটেছে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাৎক্ষণিকভাবে সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করেছে পুলিশ।

সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।

পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি। সবাই নিরাপদে আছেন।

মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে এবং তাদের ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’

এ ঘটনার পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন,  ‘সন্দেহভাজন বন্দুকধারী ক্যালিফোর্নিয়ার বাসিন্দা।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘লোকটিকে আটক করা হয়েছে। তারা তার অ্যাপার্টমেন্টে গেছে। আমার ধারণা, সে ক্যালিফোর্নিয়ায় থাকে। সে মানসিকভাবে অসুস্থ, খুবই অসুস্থ। আমরা চাই না এ ধরনের ঘটনা ঘটুক।’

তিনি জানান, এই ঘটনাটি ফার্স্ট লেডির জন্য মানসিক আঘাত ছিল এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিক্রিয়া ছিল ‘অসাধারণ’।

তিনি আরো বলেন, ‘আমরা এটি পুনরায় আয়োজন করব। আমরা আবার করব। কাউকে আমাদের সমাজকে ভয় দেখিয়ে নিয়ন্ত্রণ করতে দেব না। আমরা কোনো কিছু বাতিল করব না।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App