×

আন্তর্জাতিক

স্টারলিংক ইন্টারনেটে তথ্য পাচারের অভিযোগে ইরানে আটক বেশ কয়েকজন

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২১ পিএম

স্টারলিংক ইন্টারনেটে তথ্য পাচারের অভিযোগে ইরানে আটক বেশ কয়েকজন

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার। ছবি- সংগৃহীত

স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে বিদেশে ‘সংবেদনশীল তথ্য’ পাচারের অভিযোগে বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে ইরানের পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানী তেহরান ও দক্ষিণাঞ্চলীয় শহর সিরাজের কাছে পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, আটক ব্যক্তিরা বিদেশি গোয়েন্দা সংস্থা ও শত্রু নেটওয়ার্কের কাছে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি ও ভিডিও পাঠাতেন।

তেহরান মেট্রোপলিটন পুলিশের তথ্যকেন্দ্র জানায়, রাজধানীর ইউসুফাবাদ এলাকার একটি ভাড়া বাসাকে ‘গুপ্তচরবৃত্তির’ কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল অভিযুক্তরা। সেখান থেকে স্টারলিংক প্রযুক্তির মাধ্যমে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলে তথ্য পাচার করা হচ্ছিল। উল্লেখ্য, ইরানে স্টারলিংক ইন্টারনেট ব্যবহারের ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকলেও অবৈধভাবে এর ব্যবহার বাড়ায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী।

এদিকে সিরাজ শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সারভেস্তান এলাকায় পৃথক অভিযানে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্পর্শকাতর স্থানগুলোর ছবি ও বার্তা পাঠিয়ে সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থাকে সহযোগিতা করছিলেন। ওই ব্যক্তির কাছ থেকেও আধুনিক যোগাযোগের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ইরানি কর্তৃপক্ষ এই ঘটনাকে জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। জড়িত অন্যদের খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App