×

আন্তর্জাতিক

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:৫৯ পিএম

লিবিয়ায় আটক ৮৯৫ বাংলাদেশির অবস্থান শনাক্ত

ছবি- সংগৃহীত

লিবিয়ার বেনগাজী ও ত্রিপলীর দুটি ডিটেনশন সেন্টারে (আটক কেন্দ্র) আটকে পড়া ৮৯৫ জন বাংলাদেশি প্রবাসীর অবস্থান শনাক্ত করেছে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (১ মে) দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, গানফুদা ও তাজুরা ডিটেনশন সেন্টারে আটক এসব নাগরিকদের দ্রুত দেশে প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়ান কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

দূতাবাসের প্রতিনিধিদল সম্প্রতি কেন্দ্র দুটি পরিদর্শন করে আটক বাংলাদেশিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, গানফুদা ডিটেনশন সেন্টারে ৬৯৪ জন এবং তাজুরা ডিটেনশন সেন্টারে ২০১ জন বাংলাদেশি নাগরিকের অবস্থান নিশ্চিত করা হয়েছে। লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সম্প্রতি আইওএম লিবিয়ার চিফ অব মিশন মিজ নিকোলেটা জিওর্দানোর সঙ্গে বৈঠক করে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসনে বিশেষ সহযোগিতা চেয়েছেন।

ইতোমধ্যেই দূতাবাস থেকে এসব নাগরিকদের ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করে লিবীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে লিবিয়ার পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় কর্তৃপক্ষ অনিয়মিত অভিবাসন প্রতিরোধে অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। ফলে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাত্রাকালে লিবিয়ান কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিয়মিত বিপুল সংখ্যক বাংলাদেশি আটক হচ্ছেন।

দূতাবাস সতর্ক করে জানিয়েছে, দালাল চক্রের প্রলোভনে পড়ে সমুদ্রপথে এ ধরনের অবৈধ যাত্রা শুধু অকাল প্রাণহানির ঝুঁকিই বাড়ায় না, বরং পাচারকারীদের হাতে জিম্মি ও অমানবিক নির্যাতনের পথ তৈরি করে। এছাড়া দীর্ঘমেয়াদি কারাবাস ও আইনি জটিলতা আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।

বিপজ্জনক ও অবৈধ অভিবাসন রুখতে লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সকলকে সচেতন থাকার এবং আত্মঘাতী পথ পরিহার করার অনুরোধ জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App