×

আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৮:৪২ পিএম

দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজসহ বেশ কিছু লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’-এর প্রেক্ষাপটে ইরান কয়েকটি দেশের জাহাজে গুলি চালিয়েছে। ট্রাম্পের দাবি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সাতটি ছোট নৌযান ধ্বংস করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন,'প্রজেক্ট ফ্রিডম অভিযানের প্রেক্ষাপটে ইরান কয়েকটি অপ্রাসঙ্গিক দেশের জাহাজে গুলি চালিয়েছে, যার মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার কার্গো জাহাজও রয়েছে।' হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতেই যুক্তরাষ্ট্র এই বিশেষ সামরিক অভিযান শুরু করেছে।

এদিকে সিউল ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য কোরিয়া টাইমস’ জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি পরিচালিত পানামা পতাকাবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি থাকা ওই জাহাজে ২৪ জন নাবিক ছিলেন, যাদের মধ্যে ৬ জন দক্ষিণ কোরীয়। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বর্তমানে বিস্ফোরণের সঠিক কারণ তদন্ত করে দেখছে। দক্ষিণ কোরিয়ার জাহাজটি ছাড়া অন্য কোনো জাহাজে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের নতুন ঘোষণায় সর্বনিম্ন ১০ শতাংশ শুল্ক পাচ্ছে বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App