×

আন্তর্জাতিক

হাজার হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত, নেপথ্যে যা জানা গেল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৭:২২ পিএম

হাজার হাজার ইসরায়েলি সেনা বরখাস্ত, নেপথ্যে যা জানা গেল

ছবি- সংগৃহীত

গাজা যুদ্ধ শুরুর প্রথম বছরেই মানসিক ভারসাম্য হারানোর কারণে ৭ হাজার ২৪০ জনের বেশি কর্মকর্তা ও সেনাকে অব্যাহতি দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। বুধবার (৬ মে) ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধের সময় বিপুলসংখ্যক সেনার চাকরি হারানোর তথ্য গোপন করার চেষ্টা করছে আইডিএফ। তারা এ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে। ২০২৫ সালের জুনে তথ্য অধিকার আইনের আওতায় বিস্তারিত তথ্য চাওয়া হলেও সামরিক বাহিনী এখন পর্যন্ত কোনো জবাব দেয়নি। ইসরায়েলি আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে জবাব দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও তা মানা হচ্ছে না।

সেনাবাহিনীর কর্মী অধিদপ্তরের এক রিজার্ভ কর্মকর্তা বলেন, ‘সেনারা কী পরিমাণ মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, তা জনসাধারণ জানুক সেনাবাহিনী সেটা চায় না।’ হারেৎজ-এর দাবি, যুদ্ধের শুরু থেকেই আইডিএফ অভূতপূর্ব মানসিক সংকটের মোকাবিলা করছে। এই সংকটের ব্যাপকতা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা থেকেই তথ্য প্রকাশে এই অনীহা।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গাজা অভিযানে অংশ নেওয়া অনেক সেনা গুরুতর মানসিক কষ্টের কথা জানিয়েছেন এবং তারা পুনরায় যুদ্ধে ফিরতে অক্ষম। পরিস্থিতি সামাল দিতে আইডিএফ মানসিক স্বাস্থ্য কর্মকর্তার সংখ্যা বাড়িয়েছে এবং বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র স্থাপন করেছে। এমনকি ২০২৪ সালের শেষ পর্যন্ত আত্মহত্যার ক্রমবর্ধমান পরিসংখ্যানও সরকারিভাবে গোপন রাখা হয়েছে।

গত জুলাইয়ে এক অনুসন্ধান ও আইনি আবেদনের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনী যুদ্ধের প্রথম বছরের তথ্য প্রকাশে রাজি হয়। সেই পরিসংখ্যান অনুযায়ী, ৭ হাজার ২৪১ জন কর্মকর্তা ও সেনাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কর্মী অধিদপ্তরের মতে, এটি সামরিক বাহিনীর ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। তবে অনেক কর্মকর্তার দাবি, প্রকৃত সংখ্যাটি এর চেয়েও বেশি।

সূত্র: আনাদোলু

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

পে-স্কেল নিয়ে নতুন করে যা বললেন শিক্ষা সচিব

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্য বড় সুখবর

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

বিষাক্ত মদ পানে প্রাণ গেল ৯ জনের

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

এক্সপ্রেসওয়েতে ইসমাইল হত্যার রহস্য উদঘাটন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App