×

আন্তর্জাতিক

মহাকাশ থেকে দেখা যাচ্ছে মেক্সিকো সিটির ধস

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:২৪ পিএম

মহাকাশ থেকে দেখা যাচ্ছে মেক্সিকো সিটির ধস

ছবি- সংগৃহীত

বিশ্বের অন্যতম জনবহুল মহানগর মেক্সিকো সিটি দ্রুত মাটির নিচে দেবে যাচ্ছে। পরিবর্তনের এই ভয়াবহ রূপ এখন মহাকাশ থেকেও স্পষ্টভাবে ধরা পড়ছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার উন্নত রাডার প্রযুক্তিতে দেখা গেছে, শহরের কিছু এলাকা প্রতি মাসে আধা ইঞ্চির বেশি নিচে নেমে যাচ্ছে। বিশেষজ্ঞরা একে বিশ্বের দ্রুততম ডুবে যাওয়া রাজধানীগুলোর একটি হিসেবে চিহ্নিত করেছেন।

সিএনএন জানায়, প্রায় ২ কোটি ২০ লাখ মানুষের এই মহানগরটি গড়ে উঠেছে একটি প্রাচীন হ্রদের ওপর। শহরের পানীয় জলের ৬০ শতাংশ আসে ভূগর্ভস্থ জলাধার থেকে। বছরের পর বছর অতিরিক্ত পানি উত্তোলনের ফলে মাটির নিচের স্তর দুর্বল হয়ে পড়েছে, যা মাটির স্থিতিশীলতা নষ্ট করছে। বিশেষজ্ঞরা বলছেন, পানি কমে যাওয়া এবং লাগামহীন নগরায়ণের বাড়তি চাপে কাদামাটিসমৃদ্ধ এই মাটি আর ভার সইতে পারছে না।

শহরটিতে ভূমিধসের সমস্যা নতুন নয়। ১৯২০-এর দশকেই এর প্রথম প্রমাণ পাওয়া যায়। বর্তমানে ভাঙা রাস্তা, হেলে পড়া ভবন ও ক্ষতিগ্রস্ত রেললাইন বাসিন্দাদের নিয়মিত সমস্যায় ফেলছে। নাসা ও ইসরোর যৌথ উদ্যোগে তৈরি ‘নিসার’ স্যাটেলাইটের তথ্য পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট করেছে।

২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শুষ্ক মৌসুমের পর্যবেক্ষণে দেখা গেছে, শহরের কিছু অংশ মাসে প্রায় ০.৮ ইঞ্চি পর্যন্ত দেবে যাচ্ছে, যা বছরে প্রায় সাড়ে ৯ ইঞ্চির সমান। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে বেনিতো হুয়ারেজ আন্তর্জাতিক বিমানবন্দর। এমনকি শহরের প্রতীক ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভটিও রেহাই পায়নি; ভূমি দেবে যাওয়ার কারণে এর ভিত্তিতে অতিরিক্ত সিঁড়ি যোগ করতে হয়েছে।

নিসার প্রকল্পের গবেষকদের মতে, মেক্সিকো সিটির এই তথ্য ভবিষ্যতে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবর্তন বুঝতে সাহায্য করবে। ভূমিধসের পাশাপাশি এই স্যাটেলাইটের মাধ্যমে হিমবাহের গতি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক ঘটনাও পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

সূত্র : সিএনএন 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ব্যবসায়ীদের বের করে মার্কেটের দোকান ‘ভাগ করে নিল’ বিএনপি নেতাকর্মীরা

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ছাত্রকে ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

ইরানের পরমাণু সক্ষমতা ধ্বংসের অভিযান চলবে: মার্কিন জ্বালানিমন্ত্রী

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

পুকুরের পানি সেচে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App