×

আন্তর্জাতিক

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ১০:৩৪ পিএম

বিশ্ববাজারে খাদ্যের দাম তিন বছরের মধ্যে সর্বোচ্চ

ছবি : সংগৃহীত

চলমান মধ্যপ্রাচ্য সংকট ও সমুদ্রপথে পণ্য পরিবহনে বিঘ্নের কারণে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম গত তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, বিশেষ করে ভোজ্যতেলের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এপ্রিল মাসে বৈশ্বিক খাদ্যমূল্য সূচকে বড় উল্লম্ফন দেখা গেছে।

এফএও’র তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে বিশ্ব খাদ্য মূল্যসূচক আগের মাসের তুলনায় ১.৬ শতাংশ বেড়েছে, যা ২০২৩ সালের পর সর্বোচ্চ অবস্থান। সয়াবিন, সূর্যমুখী ও পাম তেলের দাম এক মাসেই প্রায় ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। খবর রয়টার্সের

বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে অনেক দেশ এখন ভোজ্যতেল ব্যবহার করে বিকল্প জ্বালানি বা বায়োফুয়েল উৎপাদনের দিকে ঝুঁকছে। ফলে রান্নার তেলের বাজারেও চাপ বাড়ছে। একই সঙ্গে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সরবরাহব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ ছাড়া সার, পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় গবাদিপশুর মাংসের দামও রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

তবে চাল, গম ও ভুট্টার মতো প্রধান খাদ্যশস্যের বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। সাম্প্রতিক ভালো ফলনের কারণে এসব শস্যের পর্যাপ্ত মজুত থাকায় বড় ধরনের সংকট তৈরি হয়নি। অন্যদিকে ব্রাজিল ও থাইল্যান্ডে উৎপাদন বাড়ায় আন্তর্জাতিক বাজারে চিনির দাম কিছুটা কমেছে।

জাতিসংঘের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী শস্য উৎপাদন আরও বাড়তে পারে। এতে ভবিষ্যতে খাদ্যবাজারে চাপ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। তবে মধ্যপ্রাচ্যের অস্থিরতা দীর্ঘায়িত হলে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যেতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App