×

আন্তর্জাতিক

অবশেষে জটিলতা কাটল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

অবশেষে জটিলতা কাটল, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হচ্ছেন থালাপতি

ছবি- সংগৃহীত

তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে সব অনিশ্চয়তার অবসান হলো। শেষ পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছেন অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। এর ফলে রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো এবং বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এখন সময়ের ব্যাপার।

আজ শনিবার (৯ মে) সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দলিত রাজনীতিভিত্তিক দল বিদুতলাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) নিঃশর্তভাবে বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগমকে (টিভিকে) সমর্থন দিয়েছে। এর ফলে বিজয় নেতৃত্বাধীন জোটের আসনসংখ্যা এখন ১১৮, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮ জন বিধায়কের সমর্থন প্রয়োজন। নির্বাচনে বিজয়ের জোট পেয়েছিল ১১৬টি আসন। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি ছেড়ে দেন, ফলে তার দলের আসনসংখ্যা দাঁড়ায় ১০৭। এর সঙ্গে বামপন্থি দল সিপিআই ও সিপিএমের ৪ জন এবং কংগ্রেসের ৫ জনের সমর্থন যুক্ত হয়ে জোটের শক্তি ছিল ১১৬। সংখ্যাগরিষ্ঠতা থেকে ২ জন কম থাকায় রাজভবন থেকে শপথের সবুজ সংকেত মিলছিল না।

আজ ভিসিকে-র দুই বিধায়ক সমর্থন দেওয়ায় সেই সংকট কেটেছে। তবে সূত্রের খবর, বাম দলগুলো নিঃশর্ত সমর্থন দিলেও কংগ্রেস দুটি মন্ত্রণালয় দাবি করেছে। এদিকে এআইএডিএমকে-র ৪৭ জন বিধায়কের মধ্যে ৩ জন বিদ্রোহ করে বিজয়ের দলে যোগ দিতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

সব মিলিয়ে নাটকীয়তা শেষে এখন থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন নতুন সরকারের অপেক্ষায় তামিলনাড়ু। এর মধ্য দিয়ে রাজ্যটির রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

৭ জেলায় বজ্রপাতের আশঙ্কা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

দুর্নীতির অভিযোগে এসিল্যান্ডসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

আজ রাতে ইরান থেকে জবাব আসতে পারে, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

রাষ্ট্রপতির সম্মানে বিমানবন্দরে উপস্থিতির সংখ্যা নিয়ে নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App