×

আন্তর্জাতিক

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ১০:৪৯ পিএম

ভাইরাসে আক্রান্ত ব্রিটিশ নাগরিক, বাঁচাতে সেনা অভিযান

ছবি: সংগৃহীত

আটলান্টিক মহাসাগরের দুর্গম দ্বীপ ট্রিস্টান দা কুনহায় সন্দেহভাজন হান্টাভাইরাসে আক্রান্ত এক ব্রিটিশ নাগরিককে জরুরি চিকিৎসা সহায়তা দিতে পৌঁছেছেন ব্রিটিশ সেনাবাহিনীর চিকিৎসাকর্মীরা।

রোববার (১০ মে) প্যারাসুটের মাধ্যমে ওই দ্বীপ অবতরণ করে সেনারা।

জানা জায়, আক্রান্ত ব্যক্তিটি গত এপ্রিলের মাঝামাঝি সময়ে প্রমোদতরী 'এমভি হন্ডিয়াস' থেকে তার নিজ এলাকায় (ব্রিটেনের সবচেয়ে প্রত্যন্ত জনবসতিপূর্ণ অঞ্চল) ফিরে আসেন। ওই জাহাজটি আগে থেকেই মারাত্মক ভাইরাস প্রাদুর্ভাবের কবলে ছিলো।

জাহাজ ছাড়ার দুই সপ্তাহ পর তার শরীরে প্রথম উপসর্গ দেখা দেয় এবং বর্তমানে আইসোলেশনে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট ছয়জনের আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে জাহাজের বাইরে চিকিৎসাধীন আরও দুজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) জানিয়েছে, দ্বীপটিতে অক্সিজেনের সরবরাহ "সংকটজনক পর্যায়ে" থাকায় শনিবার আরএএফ-এর একটি এ৪০০এম বিমান থেকেও অক্সিজেন ফেলা হয়েছে।

এমভি হন্ডিয়াস জাহাজে প্রথম মৃত্যুর প্রায় এক মাস পর, জাহাজটি এখন টেনেরিফে পৌঁছেছে , যেখানে কর্তৃপক্ষ ১০০ জনেরও বেশি মানুষকে দেশে ফেরত পাঠানোর জন্য জাহাজ থেকে নামতে সহায়তা করছে।

এই প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে দু’জনের হান্টাভাইরাস সংক্রমণ নিশ্চিত করা হয়েছিলো।

হান্টাভাইরাস হলো ইঁদুরজাতীয় প্রাণীর মাধ্যমে বাহিত একদল ভাইরাস। বেশিরভাগ হান্টাভাইরাস মানুষ থেকে মানুষে ছড়ায় না, কিন্তু অ্যান্ডিস স্ট্রেইনটি ছড়ায়, যা ডাচ প্রমোদতরীতে থাকা বেশ কিছু মানুষের মধ্যে শনাক্ত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে , ট্রিস্টান দা কুনহায় বসবাসকারী ব্রিটিশ ব্যক্তিটি ১৪ এপ্রিল অবতরণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

কাউনিয়ায় আলোর বাহ‌নের বৃক্ষ‌রোপণ কর্মসূ‌চি

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

শরিফুলের ফাইফারে লড়াই জমিয়ে হারল বাংলাদেশ

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

লেবাননে ফের বিমান হামলা, ইসরায়েলকে উপযুক্ত জবাব দেবে ইরান

সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

গোলাম পরওয়ার সরকারের একক নিয়ন্ত্রণে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত হয়নি, হবেও না

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App