×

আন্তর্জাতিক

টেক্সাসে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৬, ০৮:২৯ পিএম

টেক্সাসে ট্রেনের বগি থেকে ৬ মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি মালবাহী ট্রেনের ভেতর থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ল্যারেডো শহরের একটি রেল ইয়ার্ডে ইউনিয়ন প্যাসিফিক ট্রেনের বক্সকারের ভেতর মরদেহগুলো পাওয়া যায়। ল্যারেডো পুলিশ বিভাগের জনসংযোগ কর্মকর্তা হোসে এস্পিনোজা গতকাল রোববার (১০ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

ল্যারেডো পুলিশের মুখপাত্র জো বায়েজা জানান, সান আন্তোনিও থেকে প্রায় ১৬০ মাইল দক্ষিণে অবস্থিত ওই ইয়ার্ডে নিয়মিত পরিদর্শনের সময় এক রেল কর্মচারী মরদেহগুলো দেখতে পান। বিকেল ৩টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাঁদের মৃত্যুর কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

ইউনিয়ন প্যাসিফিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে। তারা জানিয়েছে, প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তারা নিবিড়ভাবে কাজ করছে। উল্লেখ্য, এই কোম্পানিটিই একমাত্র রেল সংস্থা যারা মেক্সিকোতে প্রবেশের সব রেলপথ সংযোগে সেবা দিয়ে থাকে।

ল্যারেডো শহরটি মেক্সিকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র। সরকারি তথ্য অনুযায়ী, টেক্সাসের স্থলবন্দরভিত্তিক বাণিজ্যের প্রায় ৬২ শতাংশ এই শহরের মাধ্যমেই সম্পন্ন হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App