×

আন্তর্জাতিক

বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৬:৪৮ পিএম

বিজেপির বিতর্কিত আদেশ বাতিল, কর্ণাটকে পরা যাবে হিজাব

ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটক রাজ্যে শিক্ষার্থীদের ইউনিফর্ম সংক্রান্ত পূর্ববর্তী বিতর্কিত আদেশ বাতিল করেছে বর্তমান কংগ্রেস সরকার। বুধবার (১৩ মে) পূর্ববর্তী বিজেপি সরকারের ২০২২ সালের ৫ ফেব্রুয়ারির ওই আদেশ প্রত্যাহার করা হয় এবং নতুন নির্দেশিকা জারি করা হয়।

বৃহস্পতিবার (১৪ মে) নতুন নির্দেশনায় স্কুল ও প্রি-ইউনিভার্সিটি কলেজের শিক্ষার্থীদের নির্ধারিত পোশাকের পাশাপাশি সীমিত পরিসরে ধর্মীয় প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে মুসলিম ছাত্রীদের হিজাব পরার ক্ষেত্রে আর কোনো আইনি বাঁধা থাকছে না। হিজাব ছাড়াও শিক্ষার্থীরা এখন থেকে পাগড়ি, শিবধারা ও রুদ্রাক্ষের মতো ধর্মীয় প্রতীক পরিধান করতে পারবে। তবে সরকারি নির্দেশনায় শর্ত দেওয়া হয়েছে, এসব ধর্মীয় প্রতীক অবশ্যই স্কুল ইউনিফর্মের সঙ্গে মানানসই হতে হবে।

এর আগে, ২০২২ সালে তৎকালীন বিজেপি সরকার একটি বিতর্কিত আদেশের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সব ধরনের ধর্মীয় পোশাক ও প্রতীক নিষিদ্ধ করেছিল। ওই আদেশের পর হিজাব নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

কর্ণাটকে এই সিদ্ধান্ত আসে গত ২৪ এপ্রিলের একটি ঘটনার কয়েক সপ্তাহ পর। ওইদিন পরীক্ষার সময় এক শিক্ষার্থীর পবিত্র সুতা কেটে ফেলার অভিযোগ ওঠে। যা রাজ্যজুড়ে নতুন করে বিতর্কের জন্ম দেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App