×

আন্তর্জাতিক

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৮:৫০ পিএম

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

ছবি : সংগৃহীত

প্রবাসীদের জন্য দুঃসংবাদ হিসেবে সৌদি আরবে ৭ হাজার ২০০টির বেশি ওয়ার্ক ভিসা বাতিল করা হয়েছে। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দেশজুড়ে পরিচালিত অভিযানের অংশ হিসেবে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।

সৌদি আরবের প্রশাসন বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রম আইন ভঙ্গের কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে এবং একই সঙ্গে ভিসা বাতিল হওয়া ব্যক্তিদের কিছু সরকারি সেবাও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

সংবাদমাধ্যম গালফ নিউজের বরাতে জানা যায়, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় দেশজুড়ে পরিচালিত নজরদারির মাধ্যমে প্রায় ৯১ হাজার সন্দেহজনক ঘটনা যাচাই করে। এর মধ্যে ১৩ হাজারের বেশি শ্রমবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত করা হয়।

অভিযানে অনিয়ম ধরা পড়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি সৌদিকরণ কর্মসূচি ‘নিতাকাত’-এর আওতায় কিছু প্রতিষ্ঠানের হিসাব থেকেও তথ্য বাদ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের সহায়তার জন্য তাদের মানবসম্পদ উন্নয়ন তহবিল ‘হাদাফ’-এ পাঠানো হচ্ছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে বেসরকারি খাতে প্রায় আড়াই লাখ পরিদর্শন চালানো হয়। এতে প্রায় ১ লাখ ৬৮ হাজার অনিয়ম ধরা পড়ে এবং ২ লাখ ৩০ হাজারের বেশি সতর্কবার্তা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন নিয়োগ কার্যালয়ে কয়েক হাজার লঙ্ঘনের ঘটনাও নথিভুক্ত হয়েছে।

ডিজিটাল পর্যবেক্ষণের অংশ হিসেবে অবৈধ গৃহশ্রম প্রচারকারী শতাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি মানব পাচার প্রতিরোধে হাজার হাজার মামলায় সরেজমিন তদন্ত পরিচালনা করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, সাধারণ মানুষের অভিযোগও এ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জমা পড়া হাজারো অভিযোগের অধিকাংশই নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App