×

আন্তর্জাতিক

মিঠুন চক্রবর্তীর বাড়িতে শুভেন্দু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৪:৪৫ পিএম

মিঠুন চক্রবর্তীর বাড়িতে শুভেন্দু

ছবি- সংগৃহীত

অসুস্থ শরীর নিয়েও সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একটানা প্রচার চালিয়েছেন অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত ঘুরে জনসভা করার পাশাপাশি দলীয় কর্মীদের সঙ্গেও একের পর এক বৈঠক করেছেন তিনি। নির্বাচনে জয়ের পর এবার মিঠুন চক্রবর্তীকে কৃতজ্ঞতা জানাতে ভুললেন না রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আজ শনিবার (১৬ মে) নিউটাউনে মিঠুন চক্রবর্তীর বাড়িতে সৌজন্য সাক্ষাতে যান শুভেন্দু অধিকারী। সাক্ষাৎ শেষে বিজেপির জয়ে মিঠুনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, ‘মিঠুনদা দেখা করতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, আপনি আসবেন না, আমিই আসব। বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা, রাষ্ট্রবাদীদের রক্ষা ও মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি নিরলস পরিশ্রম করেছেন।’

মিঠুনের অবদানের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী আরও বলেন, এই নির্বাচনেও সবচেয়ে বেশি র‍্যালি, সভা ও রোড শো করেছেন মিঠুন চক্রবর্তী। নির্বাচনের প্রায় ১০ মাস আগে থেকেই তিনি ঘরোয়া বৈঠক শুরু করেছিলেন। কোনো সাংগঠনিক পদ না নিলেও তৃণমূল স্তরে কাজ করেছেন। শুভেন্দুর ভাষ্য, ‘আজ জনগণের আশীর্বাদে আমি মুখ্যমন্ত্রী হয়েছি। তবে নেপথ্যের কারিগরদের মধ্যে অন্যতম মিঠুন চক্রবর্তী।’

পাল্টা প্রতিক্রিয়ায় মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, শুভেন্দুর চেয়ে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। শপথ নেওয়ার পর থেকেই তিনি কাজ শুরু করেছেন। আগামী দিনে এই যোদ্ধা একের পর এক লড়াই লড়বে, আর আমি তো পাশেই আছি।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App