×

আন্তর্জাতিক

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:০৫ পিএম

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি

নার্গিস মোহাম্মদি। ছবি- সংগৃহীত

ইরানের কারাবন্দী নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে সাময়িক মুক্তি দিয়ে হাসপাতাল থেকে বাসায় পাঠানো হয়েছে। কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সোমবার (১৮ মে) নার্গিস মোহাম্মদির পরিবারের পরিচালিত একটি ফাউন্ডেশনের বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি নারী অধিকার ও মৃত্যুদণ্ডবিরোধী আন্দোলনের জন্য কারাগারে থাকা অবস্থায় ২০২৪ সালে নোবেল শান্তি পুরস্কার পান। মোটা অঙ্কের জামিনে তার সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফাউন্ডেশনের বিবৃতিতে বলা হয়, গত মার্চের শেষের দিকে নার্গিস মোহাম্মদি কারাগারে হৃদ্‌রোগে আক্রান্ত হন বলে ধারণা করা হয়। এর প্রায় এক মাস পর তাকে প্রথমে জানজানের একটি হাসপাতালে এবং পরে তেহরানের পারস হাসপাতালে স্থানান্তর করা হয়।

নার্গিসের মেয়ে কিয়ানা রহমানির বরাত দিয়ে ফাউন্ডেশন জানায়, তার পুরোপুরি সুস্থতার জন্য কারাগারের বাইরে বিশেষ তত্ত্বাবধানে চিকিৎসা দরকার। এই অবস্থায় তাকে আবার কারাগারে ফেরত পাঠানো হলে, তা মৃত্যুদণ্ড কার্যকর করারই শামিল হবে।

নার্গিস মোহাম্মদি অবমুক্তির বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারি গণমাধ্যম এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। এর আগে নোবেল কমিটিও তার অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছিল।

গত বছরের ডিসেম্বরে আইনজীবী খসরু আলিকোর্দির মৃত্যুর ঘটনায় নিন্দা জানানোর পর নার্গিস মোহাম্মদিকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে স্মরণসভায় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনে দেশটির প্রসিকিউশন। মাশহাদে গ্রেপ্তারের ১৫০ দিন পর এই সাময়িক মুক্তি মিলল তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

যেদিন থেকে কার্যকর হবে নতুন পে-স্কেল

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

বিদায়ী বক্তব্যে কাদলেন মির্জা ফখরুল, চাইলেন ভোট

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

কাল রাষ্ট্রপতি নির্বাচন, মুখোমুখি ফখরুল-অলি

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App