×

আন্তর্জাতিক

ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির নির্দেশ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৬:৪৫ পিএম

ইউরেনিয়াম ইরানেই থাকবে, মোজতবা খামেনির  নির্দেশ

মোজতবা খামেনি। ছবি- সংগৃহীত

ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশেই থাকবে বলে নির্দেশ দিয়েছেন দেশটির নতুন সুপ্রিম লিডার (শীর্ষ নেতা) মোজতবা খামেনি। আজ বৃহস্পতিবার (২১ মে) এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানের দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, শীর্ষ নেতা স্পষ্ট করে বলেছেন ইরানের ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো যাবে না। এই নির্দেশনার মাধ্যমে মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনায় নিজেদের অবস্থান আরও কঠোর করল তেহরান।

ইসরায়েলের কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের আশ্বস্ত করেছিলেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে সেখানে সমৃদ্ধকৃত ইউরেনিয়ামের বিষয়টি অবশ্যই থাকবে। চুক্তি অনুযায়ী সেই ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর করার কথা ছিল। তবে ইরান এখন অবস্থান কঠিন করায় ট্রাম্প আরও ক্ষুব্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের কাছে বর্তমানে প্রায় ৪০০ কেজি সমৃদ্ধকৃত ইউরেনিয়াম আছে, যা দিয়ে অন্তত এক ডজন পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এর আগে বলেছিলেন, যতক্ষণ না ইরানের ইউরেনিয়াম অপসারণ করা হবে, হিজবুল্লাহ-হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা বন্ধ হবে এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ধ্বংস করা হবে, ততক্ষণ তিনি যুদ্ধ বন্ধ করবেন না।

নাম প্রকাশ না করার শর্তে এক ইরানি কর্মকর্তা বলেন, দেশটির নেতৃবৃন্দের স্পষ্ট মত হলো—সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরান থেকে বের করা যাবে না। কারণ এটি করা হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঝুঁকি আরও বাড়বে। উল্লেখ্য, ইরানের যেকোনো গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন দেশটির সুপ্রিম লিডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App