×

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতিতে মার্কিন বাহিনী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ১১:০৬ এএম

মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ প্রস্তুতিতে মার্কিন বাহিনী

ছবি : সংগৃহীত

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আরব সাগরে অবস্থানরত বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন স্ট্রাইক গ্রুপ’ সর্বোচ্চ যুদ্ধপ্রস্তুতি বজায় রেখেছে। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম রণতরীর ডেক থেকে এফ-৩৫ স্টিলথ ফাইটার জেটসহ বিভিন্ন যুদ্ধবিমান উড্ডয়নের ছবি প্রকাশ করেছে।

পোস্টে আরো বলা হয়, ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন অবরোধ কার্যকর রাখার পাশাপাশি বাহিনীকে পূর্ণ প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার মধ্যেই সেন্টকমের এ বার্তা সামনে এলো।

এর আগে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান যদি তাদের ইউরেনিয়াম মজুত যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর না করে, তাহলে ইরানকে ‘ভয়াবহ’ পরিণতির মুখোমুখি হতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

৩ ছাত্রকে বলাৎকার করা শিক্ষকের রুমে মিলল উত্তেজক ওষুধ

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ফের আত্মহত্যার চেষ্টা মেঘমল্লার বসুর

ইউএনওর ওপর হামলা

ইউএনওর ওপর হামলা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App