×

আন্তর্জাতিক

ইরানের ইউরেনিয়াম কেড়ে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৫:৫৫ পিএম

ইরানের ইউরেনিয়াম কেড়ে নিয়ে ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ইউরেনিয়াম মজুত এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে এখনো মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ফলে দুই দেশের সংঘাত মেটাতে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা সফল হওয়ার আশা ক্ষীণ হয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরান যাতে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রাখতে না পারে, সেই ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের আশঙ্কা, এই ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে তেহরান। তবে ইরান শুরু থেকেই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন,‘আমরা ওই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে নেব। আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। হয়তো পাওয়ার পর আমরা তা ধ্বংস করে দেব। তবে কোনোভাবেই তাদের কাছে এটা রাখতে দেওয়া হবে না।’

ট্রাম্পের এই মন্তব্যের আগেই ইরানের দুটি নির্ভরযোগ্য সূত্র রয়টার্সকে জানিয়েছে, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সাফ জানিয়ে দিয়েছেন সমৃদ্ধ ইউরেনিয়াম কোনোভাবেই বিদেশে পাঠানো হবে না।

ইউরেনিয়ামের পাশাপাশি হরমুজ প্রণালি নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। তার অভিযোগ, ইরান নিজেদের উপকূলসংলগ্ন এই আন্তর্জাতিক নৌপথ ব্যবহারের জন্য ফি বা ‘টোল’ আদায়ের চেষ্টা করছে। বর্তমান সংঘাত শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়েই পরিবাহিত হতো। আন্তর্জাতিক এই জলপথটি সম্পূর্ণ উন্মুক্ত ও টোলমুক্ত রাখার দাবি জানান মার্কিন প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে প্রায় ছয় সপ্তাহ ধরে। তবে যুদ্ধ বন্ধের আলোচনা খুব একটা এগোয়নি। শান্তি আলোচনার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, দুই পক্ষের যোগাযোগ দ্রুত ও সমন্বিত করতে তারা ইরানের বিভিন্ন পক্ষের সঙ্গে কথা বলছেন। সূত্রটি আরও জানায়,‘প্রেসিডেন্ট ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসছে, যা বেশ উদ্বেগের। তবে আমরা দুই পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদানের গতি বাড়ানোর চেষ্টা করছি।’

এদিকে এই রাজনৈতিক অচলাবস্থার বড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে তেলের দাম বাড়ায় বিশ্বজুড়ে মূল্যস্ফীতি দেখা দিয়েছে। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ৪২ ডলার হয়েছে। আর ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৫৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৭১ ডলারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

ইয়াবাসহ পল্লবী থানার এএসআই গ্রেফতার

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

রোহিঙ্গা ক্যাম্পে ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

শর্ত পূরণ হলেই ভারতের সঙ্গে নতুন সম্পর্ক : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App