×

আন্তর্জাতিক

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৩৮ পিএম

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

ছবি: সংগৃহীত

বড় ধরনের রাজনৈতিক সংকটে স্পেনের সরকার। একাধিক দুর্নীতি কেলেঙ্কারির অভিযোগে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে রাজধানী মাদ্রিদের রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারী।

শনিবার (২৩ মে) স্থানীয় সময় অনুষ্ঠিত এ বিক্ষোভে রাজপথে নেমেছেন হাজার হাজার বিক্ষোভকারীরা। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়, ‘মার্চ ফর ডিগনিটি’ নামে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। মিছিলটি মূলত শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে কয়েকজন বিক্ষোভকারী সানচেজের সরকারি বাসভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। যদিও সমাবেশটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে।

স্প্যানিশ টেলিভিশনে প্রচারিত দৃশ্যে দেখা যায়, মুখোশধারী একদল মানুষ মনক্লোয়া প্রাসাদের দিকে যাওয়া প্রধান সড়কে অবস্থান নেয়। পরে পুলিশ তাদের আটক করে। 

এদিকে, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে তারা বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, ‘বিক্ষোভের আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি অ্যাসোসিয়েশন। ‘মার্চ ফর ডিগনিটি’ নামে আয়োজিত এ বিক্ষোভে অংশ নেওয়া লোকজন সমাজতান্ত্রিক মাফিয়ার পদত্যাগ চাই লেখা ব্যানারে রাস্তায় নামে। এ সময় তাদের হাতে স্পেনের লাল-সোনালি জাতীয় পতাকা দেখা যায়।’

বিরোধী দল পিপলস পার্টি এবং কট্টর ডানপন্থি ভক্স পার্টির নেতারা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

এর আগে, গত মঙ্গলবার স্পেনের একটি আদালত সাবেক সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর বিরুদ্ধে প্রভাব বিস্তার ও অর্থপাচার চক্র পরিচালনার অভিযোগে তদন্তের ঘোষণা দেয়। বর্তমান প্রধানমন্ত্রী সানচেজের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত জাপাতেরো অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এই ঘটনা বর্তমান বামপন্থি সরকারের ওপর নতুন করে বড় ধরনের রাজনৈতিক চাপ তৈরি করেছে।

এর আগে, ২০২৪ সালের এপ্রিলে সানচেজ স্বল্প সময়ের জন্য পদত্যাগের বিষয়টি বিবেচনা করেছিলেন, যখন এক বিচারক তার স্ত্রী বেগোনিয়া গোমেজের বিরুদ্ধে তদন্ত শুরু করেন। সানচেজ প্রকাশ্যে তার পরিবারের পক্ষে অবস্থান নিয়ে বলেন, এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং কট্টর ডানপন্থি প্রতিপক্ষের প্রভাবে পরিচালিত হচ্ছে।

যদিও গোমেজও সব অভিযোগ অস্বীকার করেছেন। গত মাসে স্পেনের এক প্রসিকিউটর তদন্তকারী বিচারককে মামলাটি বন্ধ করার অনুরোধ জানান। মামলাটি কট্টর ডানপন্থি গোষ্ঠীগুলোর পক্ষ থেকে দায়ের করা হয়েছিল। 

এদিকে বিক্ষোভে প্রায় ৮০ হাজার মানুষ অংশ নিয়েছে বলে দাবি করেন আয়োজকরা। তবে মাদ্রিদে স্পেন সরকারের প্রতিনিধি অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৪০ হাজার বলে উল্লেখ করেছেন।=

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তায় তৎপর র‌্যাব

কুরবানির পশু ব্যবসায়ীদের নিরাপত্তায় তৎপর র‌্যাব

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

ইউসুফ হোসেন হুমায়ুনের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

স্পেনে সরকারবিরোধী তীব্র বিক্ষোভ, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি

আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

কক্সবাজার আদালত চত্বরে গুলিতে ৫ জন আহত, অস্ত্রসহ আটক ৩

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App