×

আন্তর্জাতিক

জেরুজালেমের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৩৭ পিএম

জেরুজালেমের হাসপাতালে নেওয়া হয়েছে নেতানিয়াহুকে

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি- সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (২৫ মে) সন্ধ্যায় রাজধানী তেল আবিবের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টারে তাকে ভর্তি করা হয়। হিব্রু গণমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দাঁতের চিকিৎসার জন্য নেতানিয়াহু হাসপাতালে গেছেন।

তবে ৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন ও জনসাধারণের মধ্যে নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কিত তথ্য গোপন করার একাধিক অভিযোগ ওঠায় তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি।

এর আগে গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে নেতানিয়াহু নিজেই জানান, সম্প্রতি হাদাসাহ মেডিকেল সেন্টারে তার প্রোস্টেটের ক্যানসারজনিত (ম্যালিগন্যান্ট) টিউমারের সফল অস্ত্রোপচার হয়েছে। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে এই তথ্য যেন ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করা না হয়, সে কারণেই বিষয়টি গোপন রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি। তবে ঠিক কবে তাঁর এই ক্যানসার শনাক্ত হয়েছিল বা কবে এর চিকিৎসা শুরু ও শেষ হয়েছে, তা নির্দিষ্ট করে জানাননি।

নেতানিয়াহুর ওই ঘোষণার পর তার বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন এবং ক্যানসারের চিকিৎসা সম্পর্কিত একটি অতিরিক্ত নথি প্রকাশ করা হয়। তবে সেই প্রতিবেদনের অর্ধেক পৃষ্ঠাজুড়ে মাত্র পাঁচটি অস্পষ্ট বিষয় উল্লেখ ছিল। এমনকি সেটি কোন বছরের প্রতিবেদন, তাও স্পষ্ট ছিল না। কোনো নথিতেই হাসপাতালের লোগো বা প্রাতিষ্ঠানিক কোনো চিকিৎসকের স্বাক্ষর ছিল না।

এর আগেও নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। ২০২৩ সালের জুলাইয়ে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এর আগে ২০২৪ সালের মার্চে হার্নিয়ার এবং একই বছরের ডিসেম্বরে তার প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার হয়েছিল। পেসমেকার বসানোর সময় প্রথমে তার কার্যালয় ও হাসপাতাল জানিয়েছিল, পানিশূন্যতা পর্যবেক্ষণের জন্য তিনি রামাত গানের সেবা মেডিকেল সেন্টারে এক রাত অবস্থান করছেন। কিন্তু পরে হাসপাতাল কর্তৃপক্ষ স্বীকার করে, প্রধানমন্ত্রীর শরীরে একটি হার্ট মনিটর বসানো হয়েছিল।

চিকিৎসকেরা এক সপ্তাহ পর আরও জানান, হাসপাতালে ভর্তির সময় করা ইসিজি পরীক্ষায় কিছু অস্বাভাবিকতা ধরা পড়েছিল। অথচ তখন জনসাধারণকে আশ্বস্ত করা হয়েছিল যে তার হৃদযন্ত্র ‘সম্পূর্ণ স্বাভাবিক’ আছে। বারবার তথ্য গোপনের এই প্রবণতাই এখন নেতানিয়াহুর স্বাস্থ্য নিয়ে নতুন করে রহস্য বাড়াচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০৪ বছরে রেকর্ড তাপমাত্রা, তীব্র গরমে পুড়ছে পশ্চিম ইউরোপ

১০৪ বছরে রেকর্ড তাপমাত্রা, তীব্র গরমে পুড়ছে পশ্চিম ইউরোপ

জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন ও বাংলাদেশের শিশুদের রক্তাক্ত বাস্তবতা

জাতিসংঘ শিশু অধিকার কনভেনশন ও বাংলাদেশের শিশুদের রক্তাক্ত বাস্তবতা

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

ইরানে নতুন করে হামলার পর যা জানাল যুক্তরাষ্ট্র

ইরানে নতুন করে হামলার পর যা জানাল যুক্তরাষ্ট্র

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App