×

আন্তর্জাতিক

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৮:৪৭ পিএম

আরাফাতের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের প্রতি বিশেষ গুরুত্বারোপ

মসজিদে নববীর ইমাম শেখ আলী আল-হুজাইফি নামিরাহ মসজিদে আরাফাতের খুতবা দেন। ছবি- সৌদি প্রেস এজেন্সি

পবিত্র হজ উপলক্ষে আরাফাতের ময়দানের নামিরাহ মসজিদ থেকে দেওয়া খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং হজের নিয়ম-কানুন পালনে কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৬ মে) হজের এই ঐতিহাসিক খুতবা প্রদান করেন সৌদি আরবের মদিনায় অবস্থিত মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ ড. আলী আল-হুদাইফি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে জানা গেছে, খুতবায় শেখ আল-হুদাইফি জোর দিয়ে বলেন, হজ হলো ইসলামের একটি মৌলিক স্তম্ভ। আল্লাহ এক এবং তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এই পবিত্র স্থান সব জাতি ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্যের একটি বড় মাধ্যম।

হজের পবিত্রতা রক্ষায় দলীয় বা রাজনৈতিক স্লোগান পরিহার করার আহ্বান জানিয়ে ইমাম বলেন, যথাযথভাবে হজ আদায়ের জন্য সত্যবাদিতা প্রয়োজন। একই সঙ্গে সব ধরনের পাপ, বিবাদ ও রাজনৈতিক স্লোগান পরিহার করা আবশ্যক।

ঐতিহাসিক এই খুতবা দেওয়ার সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ এবং ধর্মবিষয়ক প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সুদাইস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App