×

আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ১

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৫:২১ পিএম

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী নৌকায় মার্কিন হামলায় নিহত ১

ছবি- সংগৃহীত

প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলে কথিত মাদক পাচারকারী একটি নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে একজন নিহত হয়েছেন এবং সমুদ্রে আটকা পড়েছেন আরও দুজন।

মঙ্গলবার (২৬ মে) যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানায়, অভিযানে 'একজন মাদক-সন্ত্রাসী' নিহত হয়েছেন। বেঁচে যাওয়া দুজনকে উদ্ধারে মার্কিন কোস্টগার্ডকে তাৎক্ষণিকভাবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।  

সাউথকমের দাবি, নৌকাটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ব্যবহার করছিল এবং এটি 'সন্ত্রাসী সংগঠন পরিচালিত' ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দ্রুতগতির নৌকাটিতে হামলার পর বড় ধরনের বিস্ফোরণ ও ধোঁয়া উঠতে দেখা যায়।

‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামে এই অভিযান গত সেপ্টেম্বর থেকে চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করছে, লাতিন আমেরিকাভিত্তিক মাদক চক্রের বিরুদ্ধে কার্যত যুদ্ধ চলছে।

তবে সমালোচকরা বলছেন, যেসব নৌকায় হামলা চালানো হচ্ছে সেগুলো সত্যিই মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল, এমন সুস্পষ্ট প্রমাণ এখনো প্রকাশ করেনি ওয়াশিংটন। সাম্প্রতিক মাসগুলোতে এ ধরনের একাধিক হামলায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলেও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App