×

আন্তর্জাতিক

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে থালাপতি বিজয়ের ৩ দাবি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৩৯ পিএম

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে থালাপতি বিজয়ের ৩ দাবি

ছবি- সংগৃহীত

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নয়াদিল্লি সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি. জোসেফ থালাপতি বিজয়। আজ বুধবার (২৭ মে) দুই নেতার মধ্যে প্রায় ২০ মিনিটের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তামিলনাড়ুর স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্প, তামিলনাড়ুর রাজ্য সংগীত এবং ঐতিহাসিক তাম্রফলক ফেরত আনার বিষয়টি প্রধান ছিল।

সম্প্রতি হল্যান্ড থেকে প্রাচীন তাম্রফলক ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানান থালাপতি বিজয়। তবে বৈঠকে তিনি কর্ণাটকের প্রস্তাবিত মেকেদাতু বাঁধ প্রকল্প নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বিজয়ের মতে, দুই রাজ্যের সীমান্ত এলাকায় একতরফাভাবে বাঁধ নির্মাণ করা হলে তামিলনাড়ুর নিম্ন অববাহিকায় পানির প্রাপ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

তিনি প্রধানমন্ত্রীকে স্পষ্ট জানান, কর্ণাটক সরকারের এমন পদক্ষেপ কাবেরী পানি বিরোধ ট্রাইব্যুনাল এবং সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী।

এ ছাড়া বৈঠকে মুখ্যমন্ত্রী বিজয় তামিলনাড়ুর রাজ্য সংগীত সরকারি অনুষ্ঠানের শুরুতে বাজানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান। চলতি বছরের জানুয়ারিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। সেখানে বলা হয়েছিল, জাতীয় সংগীত ও জাতীয় গান একসঙ্গে পরিবেশন করা হলে প্রথমে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবক গাওয়া হবে। বিজয় চান, সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের পাশাপাশি তামিলনাড়ুর রাজ্য সংগীতও যেন যথাযথ মর্যাদায় পরিবেশনের সুযোগ দেওয়া হয়।

চলতি মে মাসে মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই ছিল বিজয়ের প্রথম সরকারি দিল্লি সফর। এই সংক্ষিপ্ত সফরেই তিনি কেন্দ্র-রাজ্য সম্পর্ক, পানি বণ্টন এবং তামিল সাংস্কৃতিক পরিচয়ের মতো অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো প্রধানমন্ত্রীর সামনে জোরালোভাবে তুলে ধরলেন। বিশেষ করে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে তামিলনাড়ু ও কর্ণাটকের দীর্ঘদিনের বিরোধের প্রেক্ষাপটে মেকেদাতু বাঁধের বিষয়টি এই বৈঠকের মাধ্যমে আবারও জাতীয় রাজনীতিতে আলোচনায় এল।

সূত্র : এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

যমজ ভাইকে নিয়ে নেদারল্যান্ডসের শক্তিশালী বিশ্বকাপ দল

বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদ মোবারক বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

ঈদের দিন যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App