×

আন্তর্জাতিক

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৯:৪৭ পিএম

নেতানিয়াহুর উপযুক্ত শিক্ষা হবে মুসলিমদের হাতেই: এরদোগান

রিসেপ তাইয়্যেপ এরদোগান। ছবি- সংগৃহীত

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের শুরু থেকেই অন্যতম কড়া সমালোচক তুরস্ক। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এবার বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘অত্যাচারী শাসক’ আখ্যা দিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, একদিন মুসলিমদের হাতেই তার উপযুক্ত শিক্ষা হবে। আজ বুধবার (২৭ মে) ইস্তাম্বুলের চামলিজা মসজিদে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় এরদোগান এমন মন্তব্য করেন।

গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন,‘আমাদের আধ্যাত্মিক ভূখণ্ডের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গাজায় যেসব ভাই-বোন দুঃখ, কষ্ট ও গভীর বেদনার মধ্য দিয়ে এই ঈদকে স্বাগত জানাচ্ছেন, আমি তাদের প্রতি গভীর সংহতি প্রকাশ করছি।’

তিনি মনে করিয়ে দেন, ধর্মীয় উৎসবগুলো মূলত পারস্পরিক ভালোবাসা ও সংহতি শক্তিশালী করার দিন। তবে এবার গাজা উপত্যকার চলমান পরিস্থিতি পুরো বিশ্বের মুসলমানদের ঈদ উদ্‌যাপনে বিষাদের ছায়া ফেলেছে। এরদোগান বলেন,‘আমি বিশ্বাস করি, নেতানিয়াহু নামের এই অত্যাচারী শাসক একদিন বিশ্বের মুসলিমদের হাতেই উপযুক্ত শাস্তি লাভ করবেন।'

এদিকে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু জানায়, গতকাল মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে তারা তুরস্ক-ইরান দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন। বিশেষ করে গাজা পরিস্থিতি এবং ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টির বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

এক্সিলারেটের এলএনজি টার্মিনাল বন্ধ, কমেছে গ্যাস সরবরাহ

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে স্কুলশিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

ডিলারদের সাফল্যই র‍্যানকনের সাফল্য, উমরাহ-মোটরবাইকে সম্মাননা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App