×

আন্তর্জাতিক

মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৬:০৭ পিএম

মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে ইরানের হামলা

ছবি: সংগৃহীত

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর সাম্প্রতিক বোমাবর্ষণের পর পাল্টা আঘাত হেনেছে তেহরান। এর জবাবে কুয়েতে মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে জোরালো হামলা চালিয়েছে ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে আইআরজিসি।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর আগ্রাসী আক্রমণের জবাব দিতে মধ্যপ্রাচ্যের একটি মার্কিন ঘাঁটিতে হামলা করা হয়েছে। যে ঘাঁটি থেকে বন্দর আব্বাস লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র-ড্রোন ছুড়েছিল মার্কিন সেনারা, সেটিতেই হামলা হয়েছে।”

ওয়াশিংটন যদি ফের হামলা চালায়, ‘তাহলে পরবর্তী জবাব ‘আরও নিখুঁত ও সিদ্ধান্তমূলক’ হবে বলে সতর্কবার্তাও দেওয়া হয়েছে আইআরজিসির বিবৃতিতে।’

এর আগে, গত বুধবার মধ্যরাতের দিকে ইরানের বন্দর আব্বাসে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। এই হামলার কারণ ব্যাখ্যা করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (পেন্টাগন) এক কর্মকর্তা জানান, হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী একটি ট্যাংকার জাহাজ লক্ষ্য করে ড্রোন নিক্ষেপ করেছিল ইরানের প্রতিরক্ষা বাহিনী। এরই জবাবে বন্দর আব্বাসে আইআরজিসির (ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর) একটি ড্রোন নিক্ষেপ স্টেশন লক্ষ্য করে এ হামলা চালায় মার্কিন বাহিনী।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, “বন্দর আব্বাসে মার্কিন বাহিনীর বোমা বর্ষণের কয়েক ঘণ্টার মধ্যে ভোর ৪টা ৫০ মিনিটে পাল্টা হামলা চালানো হয়েছে; কোন ঘাঁটিতে হামলা হয়েছে— তা উল্লেখ করা হয়নি।”

সূত্র : এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App