×

আন্তর্জাতিক

উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে চুরমার জেফ বেজোসের রকেট

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৬, ০৫:৪৫ পিএম

উৎক্ষেপণের সঙ্গে সঙ্গেই বিস্ফোরণে চুরমার জেফ বেজোসের রকেট

ছবি- সংগৃহীত

মহাকাশ গবেষণায় বড় ধরনের ধাক্কা খেল জেফ বেজোসের প্রতিষ্ঠান ‘ব্লু অরিজিন’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পরীক্ষামূলক উড্ডয়নের সময় প্রতিষ্ঠানটির ‘নিউ গ্লেন’ রকেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় লঞ্চপ্যাডে এই দুর্ঘটনা ঘটে। ইলন মাস্কের ‘স্পেসএক্স’-এর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে থাকা ব্লু অরিজিনের জন্য এটিকে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, রকেটটির নিচের অংশ থেকে হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে। এর কিছুক্ষণের মধ্যেই এটি বিশাল এক অগ্নিগোলকে পরিণত হয়ে আকাশের দিকে উড়ে যায়। আকাশে তখন আগুন ও ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়া বা নতুন কোনো বিপদের ঝুঁকি নেই। এ ঘটনায় কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে ব্লু অরিজিন জানিয়েছে, ‘হটফায়ার’ পরীক্ষা চলাকালীন তারা একটি অনাকাঙ্ক্ষিত জটিলতার মুখোমুখি হয়েছেন। তবে কর্তব্যরত সব কর্মী সম্পূর্ণ নিরাপদ আছেন। প্রতিষ্ঠানের প্রধান জেফ বেজোস জানিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। দিনটি তাদের জন্য কঠিন ছিল উল্লেখ করে তিনি বলেন, যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা আবার তৈরি করা হবে এবং তারা আবারও উড্ডয়ন শুরু করবেন। এদিকে মার্কিন কংগ্রেস সদস্য মাইক হ্যারিডোপোলস জানিয়েছেন, তিনি নাসার প্রশাসকের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

এই নিউ গ্লেন রকেটের মাধ্যমেই পৃথিবীর নিম্ন কক্ষপথে অ্যামাজনের ৪৮টি উপগ্রহ পাঠানোর পরিকল্পনা করছে ব্লু অরিজিন। মূলত ইলন মাস্কের ‘স্টারলিংক’ নেটওয়ার্কের প্রতিদ্বন্দ্বী হিসেবে এটিকে গড়ে তোলা হচ্ছে। এই দুর্ঘটনার পর এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। ঘটনাটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তিনি লিখেছেন, ‘রকেট তৈরি করা সত্যিই অনেক কঠিন কাজ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App