×

আন্তর্জাতিক

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর ওপর হামলা

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৭:০৪ পিএম

তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জীর ওপর হামলা

ছবি- সংগৃহীত

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়ে তীব্র বিক্ষোভ ও হামলার মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর রাজনৈতিক সহিংসতার শিকার কর্মীদের পাশে দাঁড়াতে সেখানে গিয়েছিলেন তিনি।

ভারতের স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আজ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের খোঁজখবর নিতে সোনারপুরে যান অভিষেক। এ সময় স্থানীয় একদল মানুষ তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তেজিত জনতা ‘চোর, চোর’ স্লোগান দেওয়ার পাশাপাশি অভিষেকের গাড়ি ও তাঁর দিকে ডিম ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট ও ক্রিকেট হেলমেট পরিহিত অভিষেক ব্যানার্জীকে ঘিরে জনতা চিৎকার করছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দাঙ্গা দমনের সুরক্ষা সরঞ্জাম পরা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে নিরাপদে সরিয়ে নিয়ে যান।

এ ঘটনার পর ক্ষোভ প্রকাশ করে অভিষেক ব্যানার্জী অভিযোগ করেন, এই হামলা সম্পূর্ণ পূর্বপরিকল্পিত ছিল। তিনি বলেন, ‘এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না। আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এলাকা ছাড়ব না।’

তৃণমূলের রাজ্যসভার সদস্য ডেরেক ও’ব্রায়েন এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, দলের একজন শীর্ষ নেতার ওপর এভাবে হামলা হওয়া প্রমাণ করে তাঁর জীবন ঝুঁকির মধ্যে ছিল। তিনি স্থানীয় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর তৃণমূল নেতাদের ওপর হামলার ঘটনা এটিই প্রথম নয়। মাত্র দুই দিন আগে উত্তর ২৪ পরগনার দমদম এলাকার চারবারের সংসদ সদস্য (এমপি) সৌগত রায়ও নিজ নির্বাচনী এলাকায় গিয়ে একই রকম বিক্ষোভের মুখে পড়েছিলেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক রদবদল ঘটেছে পশ্চিমবঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপি প্রথমবারের মতো একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। নির্বাচনে বিজেপি জিতেছে ২০৮টি আসন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০টি আসন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

ছয় মাসের লুটপাটে বিএনপি সরকার চোরাবালিতে পড়েছে : সারজিস

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় জরুরি অবস্থা জারি

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগ, তদন্তে ভিন্ন তথ্য

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সোনারগাঁও প্রেস ক্লাবের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App