×

আন্তর্জাতিক

‘ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:২৭ পিএম

‘ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি’

ছবি: ফাইল ফটো

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ এখনো শেষ হয়নি মন্তব্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই সংঘাতে তেহরান দুর্বল হয়ে পড়েছে।

বুধবার (৩ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

সেই সঙ্গে প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

তবে পরিস্থিতির আরও অবনতি প্রয়োজন কি না, তা নির্ধারণের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন নেতানিয়াহু। 

তিনি আরও জানান, প্রায় প্রতি দুই দিনে অন্তত একবার ট্রাম্পের সঙ্গে তার কথা হয়। কখনও কখনও কৌশলগত দিক নিয়ে দ্বিমত তৈরি হলেও আলাপ-আলোচনার মাধ্যমেই তা সমাধান করে নেন তারা।

সূত্র: আল জাজিরা

টাইমলাইন: ইরান-ইসরায়েল যুদ্ধ

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

এমপি নজরুলের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে জামায়াত?

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

আপত্তিকর ভিডিও ভাইরাল: বিএনপি নেতা বহিষ্কার

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

সুবর্ণচরে যুবদল নেতার নেতৃত্বে বাড়িঘর-জমি দখল, হামলা ও ভাঙচুরের অভিযোগ

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App