×

আন্তর্জাতিক

তিন দেশের নাগরিকদের ওয়ার্ক ভিসা দেবে না হাঙ্গেরি

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৯:১৫ এএম

তিন দেশের নাগরিকদের ওয়ার্ক ভিসা দেবে না হাঙ্গেরি

হাঙ্গেরির প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার। ছবি- সংগৃহীত

ফিলিপাইন, জর্জিয়া ও আর্মেনিয়ার নাগরিকদের জন্য ওয়ার্ক ভিসা (কর্মসংস্থান ভিসা) ইস্যু করা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে হাঙ্গেরি। আগামী শুক্রবার (১২ জুন) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিদেশি শ্রমিকদের প্রবেশ নিয়ন্ত্রণের লক্ষ্যে এটি সরকারের প্রথম পদক্ষেপ।

গত এপ্রিলের নির্বাচনে দীর্ঘ মেয়াদের প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে হারিয়ে হাঙ্গেরির ক্ষমতায় আসেন পিটার মাজিয়ার। তার দল ‘টিসজা পার্টি’র অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরে থেকে আসা শ্রমিকদের ভিসা বন্ধ করা। নতুন এই পদক্ষেপের মাধ্যমে মাজিয়ারের সরকার সেই প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে যাচ্ছে।

হাঙ্গেরি সরকারের মুখপাত্র ভানদা জনদি এক সংবাদ সম্মেলনে বলেন, বিদেশি শ্রমিকদের কারণে স্থানীয়দের মজুরি কমে যাচ্ছে এমন উদ্বেগের কারণেই সরকার তাদের কর্মসংস্থানের সুযোগ সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, বিদেশি শ্রমিকেরা হাঙ্গেরির মোট শ্রমশক্তির মাত্র ২ শতাংশ হলেও দেশটির সেবা ও উৎপাদন খাত তাদের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

সরকার একটি ডিক্রি সংশোধনের মাধ্যমে এই তিন দেশ থেকে নতুন করে শ্রমিক নিয়োগ ও ভিসা ইস্যু বন্ধ করবে। তবে ইতিমধ্যে হাঙ্গেরিতে অবস্থানরত বিদেশি কর্মীরা ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন। এ ছাড়া আগে জমা পড়া আবেদনগুলোও যথারীতি মূল্যায়ন করা হবে।

এদিকে হাঙ্গেরির কয়েকটি বড় বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সতর্ক করে বলেছে, বিদেশি শ্রমিক আসা পুরোপুরি বন্ধ হলে তা কোম্পানিগুলোর উৎপাদন ও দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App