×

আন্তর্জাতিক

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৪:২৭ পিএম

তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণ

ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার অংশ হিসেবে সোমবার (৮ জুন) ইস্তাম্বুল সময় অনুযায়ী ইরানের রাজধানী তেহরানে দফায় দফায় তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এসব হামলার মুখে রাজধানীজুড়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আঘাতের ফলে পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবি-র বরাতে জানা গেছে, তেহরানের পশ্চিম অংশে এই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া দেশটির স্থানীয় গণমাধ্যম খবর ফুরি তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, পশ্চিম ইরানের কেরমানশাহ শহরেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরালোভাবে সক্রিয় করা হয়েছে।

দুই পক্ষের মধ্যে এই চরম উত্তেজনার সূত্রপাত গত রবিবার, যখন চলমান যুদ্ধবিরতি ভঙ্গ করে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বোমা হামলা চালায় ইসরায়েলি বিমানবাহিনী। ওই হামলার প্রতিশোধ হিসেবে ইরান উত্তর ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জবাবে ইসরায়েলও ইরানের ভূখণ্ডে কয়েক দফায় বিমান হামলা চালায়।

গত ফেব্রুয়ারি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানকে লক্ষ্য করে বিমান হামলা শুরুর পর থেকেই পুরো অঞ্চলটি অস্থিতিশীল। মার্কিন এই আগ্রাসনের জবাবে ইরান ইসরায়েল ও আঞ্চলিক দেশগুলিতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালায়। পরে গত ৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি হলেও, তার বাস্তবায়ন নিয়ে নানা বিতর্ক এবং আঞ্চলিক রাজনৈতিক পরিবর্তনের কারণে শান্তি আলোচনা পুরোপুরি স্থবির হয়ে পড়ে।

সূত্র: আনাদোলু এজেন্সি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

সিলেটে হামে আরও এক মৃত্যু, নতুন আক্রান্ত ১৩

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

যৌনকর্ম বৈধতার দাবি, বললেন ‘এটিও এক ধরনের সমাজসেবা’

তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

মারধরের পর বাঁধন তারা আমাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App