×

আন্তর্জাতিক

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

ওমানের উপকূলে তেল ট্যাংকারে আগুন, ২৪ ভারতীয় উদ্ধার

ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ওমানের উপকূলে ‘মারিভেক্স’ নামে একটি বিদেশি পতাকাবাহী তেল ট্যাংকারে আগুন লেগেছে। 

সোমবার (৮ জুন) স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। জাহাজটিতে মোট ২৪ জন ভারতীয় নাবিক ছিলেন।

মাদাগাস্কারের পতাকাবাহী ওই ট্যাংকারটিতে কোনো পণ্য ছিল না বলে জানা গেছে। এ ঘটনায় সব নাবিক নিরাপদে আছেন।

ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যম এক্স-পোস্টে জানিয়েছে, ‘ভারতীয় নাবিকসহ একটি জাহাজকে ঘিরে ঘটে যাওয়া একটি ঘটনা সম্পর্কে মিশন অবগত হয়েছে। তাদের উদ্ধার ও নিরাপত্তার জন্য আমরা ওমানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।’

মেরিনট্র্যাফিক প্ল্যাটফর্মের ট্র্যাকিং ডেটা অনুসারে, ট্যাংকারটি ভারতের কারওয়ার থেকে ওমানের দুকমের দিকে যাচ্ছিল।

নৌপরিবহন মন্ত্রণালয়ের পরিচালক ওপেশ কুমার শর্মা বলেন, ‘সকল ভারতীয় নাবিক বর্তমানে নিরাপদে আছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশে অবস্থিত ভারতীয় মিশন, ভারতীয় নৌবাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করছি।’

তিনি আরও জানান, নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং-এর মাধ্যমে এ পর্যন্ত ৩,৫০৬ জন ভারতীয় নাবিকের নিরাপদ প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে গত ৯৬ ঘণ্টায় ৩২ জন রয়েছেন।

এই অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

২০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

নারীদের নিরাপদ যাতায়াতে চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামী-সন্তানকে হত্যা করলেন স্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App