×

আন্তর্জাতিক

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:৪৬ পিএম

আইইএলটিএস পরীক্ষার ফলাফলে ভুল, কেমব্রিজ ইংলিশকে জরিমানা

ছবি : সংগৃহীত

ইংরেজি ভাষা দক্ষতা যাচাইয়ের পরীক্ষা আইইএলটিএসে অংশ নেওয়া হাজার হাজার পরীক্ষার্থীকে ভুল ফলাফল দেওয়ার ঘটনায় কেমব্রিজ ইংলিশকে ৮ লাখ ৭৫ হাজার পাউন্ড জরিমানা করেছে যুক্তরাজ্যের পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা অফকোয়াল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৪ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ২০০ টাকা।

অফকোয়াল জানিয়েছে, ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় কম্পিউটারভিত্তিক স্বয়ংক্রিয় মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী ভুল ফলাফল পেয়েছিলেন। খবর বিবিসির।

ওই সময়ে বিশ্বজুড়ে ৭৭ লাখের বেশি আইইএলটিএস পরীক্ষা অনুষ্ঠিত হলেও ত্রুটিটি দীর্ঘদিন নজরে আসেনি। ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে সিস্টেম হালনাগাদের সময় প্রথম বিষয়টি শনাক্ত হয়।

কেমব্রিজ ইংলিশ এই নিয়ম লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভুল সংশোধন, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে তারা ৬ মিলিয়ন পাউন্ডের বেশি ব্যয় করেছে।

২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে আন্তর্জাতিক পরীক্ষার্থীদের একটি বড় অংশ এই ভুল ফলাফলের শিকার হন।

আইইএলটিএস যৌথভাবে পরিচালনা করে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি আইইএলটিএস এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট। ত্রুটি শনাক্ত হওয়ার পর প্রতিষ্ঠানগুলো দ্রুত বিষয়টি অফকোয়ালকে অবহিত করে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্যমতে, কম্পিউটার-নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় মূল্যায়ন পদ্ধতির যান্ত্রিক সমস্যার কারণে ৯৩ হাজার ৮৬৫টি উত্তরপত্র ভুলভাবে মূল্যায়িত হয়েছিল। এর ফলে ৬২ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী প্রাথমিক ফলাফলে ভুল নম্বর পান।

আরো পড়ুন : হোয়াইট হাউসে হামলার পরিকল্পনা, গ্রেপ্তার ৫

পরবর্তীতে ফলাফল পুনর্মূল্যায়ন করে সংশোধন করা হয়। সংশোধিত ফলাফলে ২০ হাজার ৬০০ জনের বেশি পরীক্ষার্থীর ব্যান্ড স্কোর বেড়ে যায়। অন্যদিকে, ১ হাজার ১১৫ জন পরীক্ষার্থীর স্কোর ভুলবশত বেশি দেওয়া হয়েছিল, যা পরে কমিয়ে প্রকৃত স্কোর নির্ধারণ করা হয়।

ক্ষতিগ্রস্তদের মধ্যে ১ হাজার ১০৮ জন যুক্তরাজ্যের ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ‘সিকিউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট’ দিয়েছিলেন। এর মধ্যে চারজনের ক্ষেত্রে ভুল ফলাফলের কারণে ভিসা যোগ্যতা সরাসরি প্রভাবিত হয়েছিল। পরে তারা পুনরায় পরীক্ষা দিয়ে প্রয়োজনীয় স্কোর অর্জন করেন।

অফকোয়াল জানিয়েছে, দীর্ঘদিন ধরে চলা এই ত্রুটিটি কেমব্রিজ ইংলিশের নিজস্ব পর্যবেক্ষণ ব্যবস্থাতেও ধরা পড়েনি। ২০২৫ সালের সেপ্টেম্বরে সিস্টেম আপডেটের সময় বিষয়টি প্রথম শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রক সংস্থাকে অবহিত করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: দীনেশ ত্রিবেদী

তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত: দীনেশ ত্রিবেদী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App