×

আন্তর্জাতিক

কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০১৮, ১০:৩২ এএম

কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা
কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা
কাবুলে সামরিক বিশ্ববিদ্যালয়ে হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মিলিটারি ইউনিভার্সিটি (সামরিক বিশ্ববিদ্যালয়) হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। ঘটনাস্থলে দফায় দফায় বিকট বিস্ফোরণ ও মুহুর্মুহু গুলির শব্দ শোনা গেছে।। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে খবর দিয়েছে বিবিসি। শনিবার কাবুলে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটে এ হামলার ঘটনা ঘটল। জঙ্গিগোষ্ঠী তালেবানের ওই হামলায় ১০০ জন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হন। সম্প্রতি ইসলামিক স্টেট ও তালেবানরা আফগানিস্তানে হামলা জোরদার করেছে। শনিবারের আত্মঘাতী হামলার এক সপ্তাহ আগে কাবুলে আরেক হামলায় ২২ জন নিহত হন, যাদের বেশিরভাগই বিদেশি। তালেবান দুটি হামলার দায়ই স্বীকার করেছে। তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হতাহতের সঠিক পরিসংখ্যানও পাওয়া সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও একাডেমিতে অবস্থানকারী সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম তোলো বলছে, হামলার পর সেখান থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রধারী জঙ্গিরা গুলি করতে করতে মিলিটারি একাডেমিতে ঢুকে পড়েছে। ঘটনার পরপরই আফগান নিরাপত্তা বাহিনী ওই এলাকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এরআগে গত বছরের অক্টোবরে একই মিলিটারি একাডেমিতে জঙ্গি হামলায় ১৫ ক্যাডেট নিহত হয়েছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App