×

আন্তর্জাতিক

সৈকততীরবর্তী হোটেলে আগুন, ১৭০০ পর্যটক উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৮:০১ পিএম

সৈকততীরবর্তী হোটেলে আগুন, ১৭০০ পর্যটক উদ্ধার

ছবি: সংগৃহীত

ডোমিনিকান রিপাবলিকের জনপ্রিয় বায়াহিব সৈকতের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে রিসোর্টটি থেকে প্রায় ১ হাজার ৭০০ পর্যটককে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

শুক্রবার (১৯ জুন) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। 

এক বিবৃতিতে দেশটির জরুরি সেবা সংস্থা দায়েহ বলেছে, ‘ভিভা উইন্ডহ্যাম ডমিনিকাস বিচ হোটেলে অগ্নিকাণ্ডে ফ্রান্সেসকা ভ্যালেন্টিনো নামের এক ইতালি নাগরিক প্রাণ হারিয়েছেন।’

প্রতিষ্ঠানটি বলেছে, ‘এ ঘটনায় তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে হোটেলের অতিথি, দর্শনার্থী এবং উদ্ধারকর্মীরা রয়েছেন।’ 

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ‘উপকূলীয় অঞ্চলের আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে। রিসোর্টের ছাদের খড়ের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছে।’

দেশটির জরুরি পরিষেবা কেন্দ্র (সিওই) বলছে, ছাদে পাম গাছের পাতা এবং বাতাসের কারণে আগুন দ্রুত ছড়ি পড়েছে। 

রয়টার্স জানিয়েছে, বিশ্বজুড়ে প্রায় ৮ হাজার ৪০০ হোটেলের ফ্র্যাঞ্চাইজি করে আসছে উইন্ডহ্যাম হোটেলস অ্যান্ড রিসোর্টস। প্রতিষ্ঠানটি এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

পরিষেবা কেন্দ্র বলছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে অনুসন্ধান চলছে। দুর্ঘটনার পর অতিথিদের পার্শ্ববর্তী অন্যান্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে। 

সিওই বলছেন, বর্তমানে বায়াহিব এবং এর আশপাশের এলাকায় পর্যটন কার্যক্রম স্বাভাবিক ও নিরাপদ রয়েছে। স্বচ্ছ পানি এবং সাদা বালুর সৈকতের জন্য ডোমিনিকান রিপাবলিক অত্যন্ত বিখ্যাত। দেশটিতে চলতি বছরের প্রথম পাঁচ মাসেই প্রায় ৫৬ লাখ পর্যটক এসেছেন।

সূত্র: রয়টার্স 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাম-বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান করলো ঢাকা শিক্ষাবোর্ড

নাম-বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান করলো ঢাকা শিক্ষাবোর্ড

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

পুলিশে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার ২

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

আগামী ২৪ ঘণ্টায় যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত

ভিসা নিয়ে সুসংবাদ দিল সংযুক্ত আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App