×

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০১:০২ পিএম

লেবাননে ইসরায়েলি বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতির সত্ত্বেও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে লড়াই চলতে থাকায় দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।

শনিবার (২০ জুন) সেনাবাহিনীকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন এক কর্মকর্তা।

এর আগে গত শুক্রবার দক্ষিণ লেবাননে তীব্র হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। ওইদিন হিজবুল্লাহর প্রতিরোধ হামলায় চার ইসরায়েলি সেনা নিহত হন। অপরদিকে ইসরায়েলি বাহিনীর বিমান ও স্থল হামলায় প্রাণ হারান প্রায় ৩২ জন লেবাননি নাগরিক।

ইসরায়েলি সেনাবাহিনীর ওই কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, “প্রতিরক্ষা বাহিনীকে হামলা বন্ধের জন্য নতুন রাজনৈতিক পর্যায় থেকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের সেনাবাহিনী সক্রিয় হামলা চালাচ্ছে না। এর বদলে শুধুমাত্র নিরাপত্তা জোনে আত্মরক্ষামূলক কার্যক্রম চালানো হচ্ছে।”

“হিজবুল্লাহ যদি যুদ্ধবিরতির শর্ত না মানে তাহলে আত্মরক্ষামূলক কার্যক্রম অনুযায়ী ইসরায়েলি সেনাবাহিনীর জবাব দেওয়ার অধিকার রয়েছে।”

হামলা বন্ধের কথা বললেও লেবাননে এখনো লড়াই চলছে। বিশেষ করে তেবনিত নামে একটি এলাকায়। দখলদাররা দাবি করেছে সেখানে হিজবুল্লাহর ব্যাপক অবকাঠামো রয়েছে যেগুলো ধ্বংস করা হচ্ছে।

শুক্রবার ও শনিবার মিলিয়ে ইসলায়েল লেবাননে আরও একশরও বেশি মানুষকে হত্যা করেছে।

সূত্র: এএফপি

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

স্বামীর বিরুদ্ধে লাইভে অভিযোগ, তীব্র কটাক্ষের মুখে দেবলীনা

স্বামীর বিরুদ্ধে লাইভে অভিযোগ, তীব্র কটাক্ষের মুখে দেবলীনা

কারাগারে লাগবে না নগদ টাকা, মুন্সিগঞ্জে ‘ক্যাশলেস কারাগার’ চালু

কারাগারে লাগবে না নগদ টাকা, মুন্সিগঞ্জে ‘ক্যাশলেস কারাগার’ চালু

দেশীয় প্রযুক্তির ৩ যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

দেশীয় প্রযুক্তির ৩ যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন মোদি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App