×

আন্তর্জাতিক

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৫:৪৭ পিএম

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৮

পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল সতর্ক প্রহরায়। ফাইল ছবি

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর দুটি অভিযানে আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে।

শনিবার (২৭ জুন) প্রদেশটি খারান ও মাসতুং জেলায় অভিযান দুটি চালানো হয় বলে পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা জানায়। খবর ডনের।

এক বিবৃতিতি পাকিস্তান সামরিক বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর) বলেছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ‘ফিতনা আল হিন্দুস্তান’কে নির্মূল করতে ২৫ ও ২৬ জুন ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান দুটি চালানো হয়।

পাকিস্তান সরকারের দাবি, বেলুচিস্তানভিত্তিক এসব সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে ভারতের সম্পৃক্ততা রয়েছে এবং তারা পাকিস্তানে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তবে ভারত এ ধরনের অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

আইএসপিআর জানায়, ২৫ জুন খারান জেলায় একদল সশস্ত্র ব্যক্তির চলাচলের তথ্য পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান চালায়। এতে তিনজন নিহত এবং আরও কয়েকজন আহত হয়। 

এ ছাড়া গত ২৬ জুন মাস্তুং জেলায় সম্ভাব্য এক আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযান চালানো হয়। সেনাবাহিনীর দাবি, সেখানে তীব্র গোলাগুলির পর পাঁচজন নিহত হয়, যাদের মধ্যে একজন আত্মঘাতী হামলাকারী ছিলেন।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে অস্ত্র, গোলাবারুদ, তাৎক্ষণিক বিস্ফোরক (আইইডি) এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।

সেনাবাহিনী আরও জানায়, এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে, যাতে সেখানে আর কোনো সশস্ত্র ব্যক্তি লুকিয়ে থাকলে তাদের আটক বা নির্মূল করা যায়। একই সঙ্গে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত সন্ত্রাসবিরোধী অভিযান চলবে বলেও জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি সফল অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীকে অভিনন্দন জানিয়ে বলেন, এই অভিযান  পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রমাণ।

তিনি বলেন, ‘দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখতে হবে।’

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন, ‘পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের শান্তির শত্রুদের সব ক্ষেত্রেই কঠোরভাবে পরাজিত করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App